আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

চীনা নাগরিকদের বিরুদ্ধে ১৩ মিলিয়ন ডলারের 'পিগ বাচারিং' প্রতারণার অভিযোগ: ডিওজে

চীনা নাগরিকদের বিরুদ্ধে ১৩ মিলিয়ন ডলারের 'পিগ বাচারিং' প্রতারণার অভিযোগ: ডিওজে

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন বিচার বিভাগ (DOJ) জানিয়েছে, ‘পিগ বাচারিং’ নামে পরিচিত বিনিয়োগ প্রতারণার মাধ্যমে ১৩ মিলিয়ন ডলারের বেশি অর্থ পাচারের অভিযোগে মঙ্গলবার তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন চীনা নাগরিক—২৪ বছর বয়সী মিংঝি লি (ওরফে ঝেং লিন) ও ২৩ বছর বয়সী জেয়ুয়ে জিয়া (ওরফে জিয়াও জিয়াও লিউ), যারা লস অ্যাঞ্জেলেস শহরের বাসিন্দা। এছাড়া, ৫৫ বছর বয়সী জুন শি, যিনি সান গ্যাব্রিয়েলের বাসিন্দা, তাকেও আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সান্তা আনা’র মার্কিন জেলা আদালতে তাদের প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হয়।

কীভাবে প্রতারণা হয়েছে?

‘পিগ বাচারিং’ প্রতারণায় প্রথমে ভুক্তভোগীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা হয়। এরপর ধীরে ধীরে বিনিয়োগে আকৃষ্ট করে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়, সাধারণত ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। একসময় প্রতারকরা সমস্ত অর্থ নিয়ে উধাও হয়ে যায়।

প্রসিকিউটরদের মতে, জুন শি ২০২২ সালে "ম্যাজিক লোকেশন ট্রেডিং এলএলসি" এবং "স্টোন ওয়াটার ট্রেডিং এলএলসি" নামে দুটি কোম্পানি তৈরি করেন, যা আসলে অবৈধভাবে অর্থ লেনদেনের কাজে ব্যবহৃত হয়। তবে এই প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের ফাইন্যান্সিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্ক বা ক্যালিফোর্নিয়া রাজ্যের সাথে নিবন্ধিত ছিল না।

লি ও জিয়ার ব্যাংক অ্যাকাউন্টে বিনিয়োগ প্রতারণার শিকার ব্যক্তিদের কাছ থেকে বহু ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে মোট ১৩ মিলিয়ন ডলার আসে। এর মধ্যে স্টোন ওয়াটার ট্রেডিং ৭.৬ মিলিয়ন ডলার এবং ম্যাজিক লোকেশন ট্রেডিং ৫.৪ মিলিয়ন ডলার গ্রহণ করে। পরে তারা এই অর্থ অন্যান্য অ্যাকাউন্টে স্থানান্তর করে, বিদেশে পাঠায় বা ব্যক্তিগত খরচে ব্যবহার করে।

প্রতারণার শিকার এক ৭২ বছর বয়সী ব্যক্তি মিনেসোটা থেকে 'এনকু' নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে বিনিয়োগ করেন। তিনি প্রথমে স্টোন ওয়াটার ট্রেডিং-এ ৭৫,০০০ ডলার ও পরের মাসে ম্যাজিক ট্রেডিং-এ ২,৫০,০০০ ডলার পাঠান। তবে পরে তিনি বুঝতে পারেন, তার কোনো বিনিয়োগই তিনি তুলে নিতে পারছেন না।

আদালতের রায় ও শাস্তি

লি ও জিয়া উভয়েই চীনের নাগরিক এবং শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন, যা বর্তমানে মেয়াদোত্তীর্ণ। আদালত তাদের জামিনবিহীন কারাগারে পাঠিয়েছে, তবে জুন শিকে ২০,০০০ ডলারের বন্ডে মুক্তি দেওয়া হয়েছে।

তিনজনের বিরুদ্ধে অবৈধ অর্থ লেনদেন পরিচালনার অভিযোগ আনা হয়েছে, যার সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর কারাদণ্ড। আগামী ১৭ মার্চ তাদের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের শুনানি অনুষ্ঠিত হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত