আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

কংগ্রেসম্যান সিলভেস্টার টার্নারের আকস্মিক মৃত্যু, টেক্সাসে শোকের ছায়া

কংগ্রেসম্যান সিলভেস্টার টার্নারের আকস্মিক মৃত্যু, টেক্সাসে শোকের ছায়া

ছবিঃ এলএবাংলাটাইমস

টেক্সাসের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান সিলভেস্টার টার্নার আকস্মিকভাবে মারা গেছেন। কংগ্রেসে দুই মাস দায়িত্ব পালনের পর এবং ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কংগ্রেসের উদ্দেশে দেওয়া ভাষণ উপস্থিত থেকে ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার সকালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭০ বছর।

টার্নারের মুখপাত্র লিন্ডা ব্রাউন জানান, তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এবং পরে বাড়ি ফিরিয়ে আনা হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

হাউস ডেমোক্রেটিক নেতা হাকিম জেফরিস এক বিবৃতিতে বলেন, "কংগ্রেসম্যান সিলভেস্টার টার্নারের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। যদিও তিনি নতুন কংগ্রেস সদস্য ছিলেন, তবে তিনি দীর্ঘদিন জনসেবায় নিয়োজিত ছিলেন এবং হিউস্টনের মানুষের জন্য নিরলসভাবে লড়াই করেছেন।"

টার্নার গত নভেম্বরের নির্বাচনে কংগ্রেসওম্যান শিলা জ্যাকসন লির আসন (ডিস্ট্রিক্ট ১৮) জয় করেন। হিউস্টনের মেয়র হিসেবে আট বছর দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেন, যার মধ্যে ২০১৭ সালের হারিকেন হার্ভির বিধ্বংসী বন্যার সময় শহর পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০২২ সালের নভেম্বরে তিনি প্রকাশ করেন যে, তিনি চোয়ালের হাড়ের ক্যানসারের চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে অস্ত্রোপচার এবং রেডিয়েশন থেরাপি অন্তর্ভুক্ত ছিল।

চলতি বছরের জানুয়ারিতে মেয়র হিসেবে তার মেয়াদ শেষ হয়। এরপর, প্রয়াত কংগ্রেসওম্যান শিলা জ্যাকসন লির আসন পূরণের জন্য তিনি নির্বাচনে অংশ নেন, যিনি ২০২৪ সালের জুলাইয়ে অগ্ন্যাশয়ের ক্যানসারে মারা যান।

মেয়র হওয়ার আগে টার্নার টেক্সাস হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ২৭ বছর দায়িত্ব পালন করেন। তার আকস্মিক মৃত্যুতে হিউস্টন ও টেক্সাসজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত