আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

শেয়ারবাজারে ধস: ট্রাম্পের মন্দার শঙ্কা উড়িয়ে না দেওয়ায় বিনিয়োগকারীদের উদ্বেগ

শেয়ারবাজারে ধস: ট্রাম্পের মন্দার শঙ্কা উড়িয়ে না দেওয়ায় বিনিয়োগকারীদের উদ্বেগ

ছবিঃ এলএবাংলাটাইমস

র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য মন্দা নিয়ে স্পষ্ট অবস্থান না নেওয়ায় সোমবার শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে।

ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ সূচক ৫১৫ পয়েন্ট বা ১.২% কমে গেছে, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১.৪% হ্রাস পেয়েছে, আর প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক প্রায় ২% পতন হয়েছে।

বিশ্বখ্যাত ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলার শেয়ার ৬% পর্যন্ত কমে গেছে। ইউনাইটেড এয়ারলাইনস ও ডেলটা এয়ারলাইনসের শেয়ারও ৫.৫% এর বেশি হ্রাস পেয়েছে।

এর আগের সপ্তাহেও বাজারে অস্থিরতা লক্ষ্য করা গিয়েছিল, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ ও তা পরবর্তীতে কিছুটা প্রত্যাহার বা স্থগিত করায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। এর ফলে এসঅ্যান্ডপি ৫০০ সূচক গত সপ্তাহে সেপ্টেম্বরের পর সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছে।

রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সাম্প্রতিক শুল্কনীতি একটি "পরিবর্তনের সময়কাল" তৈরি করতে পারে। তবে মন্দা সম্পর্কে পূর্বাভাস দিতে তিনি দ্বিধা প্রকাশ করেন।

"আমি এমন কিছু ভবিষ্যদ্বাণী করতে চাই না," বলেন ট্রাম্প। "এতে কিছুটা সময় লাগবে, তবে আমি মনে করি, এটি আমাদের জন্য ভালো হবে।"

পরে, মন্দার সম্ভাবনা নিয়ে সরাসরি প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, "আমি কী বলবো জানি না। অবশ্যই একটু দ্বিধা থাকবে। কে জানে?"

ট্রাম্পের শপথ গ্রহণের পর থেকে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ২.৫%, এসঅ্যান্ডপি ৫০০ ৫% এবং নাসডাক ৯% হ্রাস পেয়েছে।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত