আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

এখনো $১,৪০০ ডলারের চেক পেতে পারেন! জানুন কিভাবে পাবেন

এখনো $১,৪০০ ডলারের চেক পেতে পারেন! জানুন কিভাবে পাবেন

ছবিঃ এলএবাংলাটাইমস

আপনি কি এখনো কোভিড-১৯ মহামারির সময়কার $১,৪০০ ডলারের প্রণোদনা চেক পাননি? তবে আপনার জন্য সুখবর! নির্দিষ্ট কিছু করদাতারা এখনো এই অর্থ পাওয়ার সুযোগ পেতে পারেন, তবে এর জন্য একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে পদক্ষেপ নিতে হবে।

রিকভারি রিবেট ক্রেডিট কী?

এই প্রণোদনা অর্থ রিকভারি রিবেট ক্রেডিট নামে পরিচিত। এটি মূলত সেইসব ব্যক্তিদের জন্য যারা মহামারির সময় ইকোনমিক ইমপ্যাক্ট পেমেন্ট (স্টিমুলাস চেক) পাননি বা সম্পূর্ণ অর্থ পাননি।

কে এই অর্থ পাওয়ার যোগ্য?

যেসব ব্যক্তি এখনো ২০২১ সালের ট্যাক্স রিটার্ন ফাইল করেননি, তারা এই ক্রেডিটের জন্য আবেদন করতে পারেন। আইআরএস (IRS) বলছে, আপনি ২০২৫ সালের ১৫ এপ্রিলের মধ্যে ২০২১ সালের ট্যাক্স রিটার্ন জমা দিলে এই অর্থ পেতে পারেন।

এমনকি আপনার যদি কোনো নির্দিষ্ট আয় না থেকেও থাকে, তাহলেও আপনাকে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে।

প্রত্যেক ব্যক্তির জন্য সর্বোচ্চ $১,৪০০ ডলার এবং যোগ্য নির্ভরশীল (dependent) সদস্যদের জন্যও অতিরিক্ত $১,৪০০ ডলার পর্যন্ত প্রদান করা হতে পারে। তবে এটি ফাইলারের ২০২১ সালের আয়ের ওপর নির্ভর করবে।

অনেকে ইতোমধ্যে অর্থ পেয়ে গেছেন

অনেক করদাতা ইতোমধ্যেই এই অর্থ পেয়ে গেছেন, যদিও তারা শুরুতে এই অর্থ পাননি।

আইআরএস (IRS) জানিয়েছে, ডিসেম্বরে এক মিলিয়ন (১০ লাখ) করদাতাকে চিঠি পাঠানো হয়েছিল, যাদের ২০২১ সালের রিকভারি রিবেট ক্রেডিট পাওয়ার কথা ছিল কিন্তু তারা সেটি দাবি করেননি। এই চেকগুলো জানুয়ারির শেষের দিকে পাঠানো হয়, যার মোট পরিমাণ ছিল প্রায় $২.৪ বিলিয়ন।

যাদের ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় ছিল, তারা ডাইরেক্ট ডিপোজিটের মাধ্যমে অর্থ পেয়েছেন, অন্যদের ক্ষেত্রে কাগজের চেক পাঠানো হয়েছে।

যদি এখনো টাকা না পান, তাহলে কী করবেন?

যদি আপনি যোগ্য হয়ে থাকেন এবং এখনো অর্থ না পেয়ে থাকেন, তাহলে দেরি না করে ২০২১ সালের ট্যাক্স রিটার্ন ফাইল করুন।

আপনার সর্বশেষ ২০২৩ সালের ট্যাক্স রিটার্নের ভিত্তিতে এই অর্থ আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে বা আপনার ঠিকানায় চেক পাঠানো হবে।

তবে যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে ব্যাংক সেই অর্থ ফেরত পাঠাবে এবং আইআরএস (IRS) আপনার ঠিকানায় নতুন করে চেক পাঠাবে।

তাই, যদি আপনি এই অর্থ পাওয়ার যোগ্য হন, তাহলে ২০২৫ সালের ১৫ এপ্রিলের আগেই আপনার আবেদন সম্পন্ন করুন!

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত