আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

প্রথম কৃষ্ণাঙ্গ রিপাবলিকান কংগ্রেসওম্যান মিয়া লাভ ৪৯ বছর বয়সে মারা গেছেন

প্রথম কৃষ্ণাঙ্গ রিপাবলিকান কংগ্রেসওম্যান মিয়া লাভ ৪৯ বছর বয়সে মারা গেছেন

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ রিপাবলিকান কংগ্রেসওম্যান মিয়া লাভ ৪৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন বলে তাঁর পরিবার নিশ্চিত করেছে।

রবিবার (২৪ মার্চ) তিনি উটাহ রাজ্যের সারাটোগা স্প্রিংসে নিজের বাড়িতে পরিবারের সদস্যদের ঘিরে শান্তিপূর্ণভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

হাইতিয়ান অভিবাসী পরিবারের সন্তান মিয়া লাভ উটাহ রাজ্যের প্রতিনিধিত্ব করেছিলেন মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে।

তাঁর মেয়ে অ্যাবিগেল এ মাসের শুরুর দিকে জানিয়েছিলেন, মিয়া লাভ ব্রেন ক্যান্সারের চিকিৎসায় আর সাড়া দিচ্ছিলেন না।

পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, "তাঁর জীবন উদযাপনের মুহূর্তে, সুখী স্মৃতির স্রোতের মাঝে, মিয়া নীরবে মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পান এবং তাঁর কথার মতোই স্বর্গের দিকে পাড়ি জমান।"

শ্রদ্ধাঞ্জলি

উটাহ রাজ্যের গভর্নর স্পেন্সার কক্স মিয়া লাভকে শ্রদ্ধা জানিয়ে বলেন, "তিনি ছিলেন সত্যিকারের পথপ্রদর্শক ও দূরদর্শী নেতা। সাহস, সৌন্দর্য ও আমেরিকান স্বপ্নের প্রতি অবিচল বিশ্বাসের মাধ্যমে তিনি অসংখ্য উটাহবাসীকে অনুপ্রাণিত করেছেন।"

তিনি আরও বলেন, "তাঁর উত্তরাধিকার আমাদের রাজ্যে এক ইতিবাচক ছাপ রেখে গেছে। আমরা তাঁকে গভীরভাবে স্মরণ করব।"

রাজনৈতিক পথচলা

২০০৩ সালে মিয়া লাভ সারাটোগা স্প্রিংসের সিটি কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়ে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। এরপর মাত্র ৩৪ বছর বয়সে তিনি ওই শহরের মেয়র হন।

২০১৪ সালে তিনি মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে নির্বাচিত হন, ইতিহাস সৃষ্টি করে প্রথম কৃষ্ণাঙ্গ রিপাবলিকান নারী কংগ্রেসওম্যান হিসেবে। তিনি সেখানে দুটি মেয়াদে দায়িত্ব পালন করেন।

২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রার্থিতা তিনি সমর্থন করেননি, বরং তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী টেক্সাস সিনেটর টেড ক্রুজকে সমর্থন দেন, যদিও ক্রুজ পরে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।

২০১৮ সালে হাইতি নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে তিনি কড়া সমালোচনা করেন এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন।

তৃতীয় মেয়াদে কংগ্রেস সদস্য হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেও খুব অল্প ভোটের ব্যবধানে ডেমোক্র্যাট প্রার্থী বেন ম্যাকঅ্যাডামসের কাছে পরাজিত হন।

ট্রাম্প তখন এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, "মিয়া লাভ আমাকে ভালোবাসা দেয়নি, তাই সে হেরে গেছে।"

ব্যক্তিগত জীবন

রাজনীতিতে আসার আগে মিয়া লাভ কিছুদিন ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করেছিলেন।

কৈশোরে তিনি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের হার্টফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মিউজিক্যাল থিয়েটারে ডিগ্রি অর্জন করেন।

২০২২ সালে তাঁর মস্তিষ্কে গ্লিওব্লাস্টোমা ধরা পড়ে, যা একটি দ্রুত ছড়িয়ে পড়া ও ভয়ানক ব্রেন ক্যান্সার। চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, তিনি ১০ থেকে ১৫ মাস বাঁচতে পারেন। কিন্তু তিনি সে সময়সীমা অতিক্রম করেন।

মৃত্যুর প্রায় দুই সপ্তাহ আগে তিনি Deseret News-এ একটি মতামত লেখেন, যেখানে তিনি বলেন, "এটি বিদায় বলার জন্য নয়, বরং ধন্যবাদ জানানো ও আমার স্বপ্নের আমেরিকা নিয়ে নিজের জীবন্ত ইচ্ছা প্রকাশের জন্য।"

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত