আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

চীনের পাল্টা শুল্ক ৮৪% পর্যন্ত বৃদ্ধি, ইইউ অনুমোদন দিলো প্রতিশেধমূলক ব্যবস্থা

চীনের পাল্টা শুল্ক ৮৪% পর্যন্ত বৃদ্ধি, ইইউ অনুমোদন দিলো প্রতিশেধমূলক ব্যবস্থা

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে পাল্টা জবাব হিসেবে চীন তাদের আমদানি পণ্যে শুল্কহার ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৮৪ শতাংশে উন্নীত করেছে। দেশটির অর্থ মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এই পদক্ষেপটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার পরই নেওয়া হলো। নতুন শুল্ক কার্যকর হওয়ার ফলে চীনা পণ্যের ওপর মোট শুল্কহার দাঁড়ালো ১০৪ শতাংশে।

শুধু চীনই নয়, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোও ট্রাম্পের স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর আরোপিত শুল্কের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ইউরোপীয় কমিশনের প্রস্তাবকে অনুমোদন দিয়েছে।

ইইউ’র বিবৃতিতে বলা হয়, "আজ সদস্য রাষ্ট্রগুলোর অনুমোদনের মাধ্যমে কমিশনের অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন হলেই, এবং বাস্তবায়ন আইনটি প্রকাশিত হলেই প্রতিশোধমূলক শুল্ক কার্যকর হবে। আগামী ১৫ এপ্রিল থেকে এসব শুল্ক আদায় শুরু হবে।"

‘লিবারেশন ডে’ নামে অভিহিত ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনার প্রথম ধাপ কার্যকর হয় শনিবার রাত ১২টা ১ মিনিটে। এরপর বুধবার থেকে নতুন উচ্চহারে শুল্ক আদায় শুরু হয়।

চীনের পাশাপাশি, আরও বেশ কিছু দেশের ওপরও যুক্তরাষ্ট্র কঠোর শুল্ক আরোপ করেছে। যার মধ্যে রয়েছে:

ভিয়েতনামের ওপর ৪৬%

তাইওয়ানের ওপর ৩২%

দক্ষিণ কোরিয়ার ওপর ২৫%

জাপানের ওপর ২৪%

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওপর ২০%

প্রথমে চীনের ওপর ৩৪ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছিল। পূর্ববর্তী ২০% শুল্ক যুক্ত করে তা দাঁড়ায় ৫৪%। কিন্তু চীন পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলে হোয়াইট হাউজ আরও ৫০% শুল্ক যোগ করার সিদ্ধান্ত নেয়, ফলে মোট হার দাঁড়ায় ১০৪ শতাংশ।

বিশ্ব বাণিজ্যে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত দিয়ে এসব শুল্ক ব্যবস্থা কার্যকর হতে শুরু করেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত