আপডেট :

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা সবাইকে বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের নির্দেশ

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা সবাইকে বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের নির্দেশ

ছবিঃ এলএবাংলাটাইমস

এক ফেডারেল বিচারক বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত সকল ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশনের নির্দেশ কার্যকর করার অনুমতি দিয়েছেন। এই সিদ্ধান্ত অভিবাসীদের জন্য দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওয়াশিংটন ডিসির ফেডারেল বিচারক ট্রেভর নীল ম্যাকফ্যাডেন – যিনি ট্রাম্পের নিয়োগপ্রাপ্ত – এই রুলিংয়ে বলেন, এই নিয়ম আগে থেকেই অস্তিত্বশীল ছিল এবং এটি বাস্তবায়ন করতেই প্রশাসন কাজ করছে। মামলার মূল যুক্তির জায়গায় না গিয়ে তিনি শুধুমাত্র মামলা করার অধিকার (standing) না থাকার কারণে বাদী পক্ষের আবেদন খারিজ করেন। ফলে, রেজিস্ট্রেশনের নিয়ম শুক্রবার থেকেই কার্যকর হচ্ছে।

রায় ঘোষণার পর মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, যারা ইতোমধ্যে ৩০ দিন বা তার বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, তাদের রেজিস্ট্রেশনের শেষ সময় শুক্রবার। এরপর থেকে নিয়মটি সর্বোচ্চ কঠোরতায় প্রয়োগ করা হবে।

হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোএম বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প এবং আমি অবৈধ অভিবাসীদের স্পষ্ট বার্তা দিচ্ছি—এখনই দেশ ছাড়ুন। এখনই চলে গেলে ভবিষ্যতে ফিরে এসে আমেরিকান স্বপ্ন উপভোগ করার সুযোগ পেতে পারেন।”

তিনি আরও বলেন, “আমরা আমাদের সব অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করব। দেশের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষার স্বার্থে কে এখানে আছেন, তা জানা আমাদের জন্য জরুরি।”

কে এই নিয়মের আওতায় পড়বেন?

১৪ বছর বা তার বেশি বয়সী সব অবৈধ অভিবাসীকে রেজিস্ট্রেশন করতে হবে। তাদেরকে আঙুলের ছাপ ও ঠিকানা দিতে হবে। ১৪ বছরের নিচে কেউ থাকলে, তার বাবা-মাকে রেজিস্ট্রেশনের দায়িত্ব নিতে হবে।

এই নিয়ম এমনকি দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে থাকা কানাডীয়দেরও প্রযোজ্য, বিশেষ করে যেসব ‘স্নোবার্ড’ (শীতকালে যুক্তরাষ্ট্রে বসবাসকারী) নাগরিক প্রতি বছর কয়েক মাস যুক্তরাষ্ট্রে থাকেন।

এই সিদ্ধান্তের পেছনে ঐতিহাসিক পটভূমি

যুক্তরাষ্ট্রে নাগরিক ছাড়া বসবাসকারী সকলকে রেজিস্ট্রেশনের নিয়ম ১৯৪০ সালের Alien Registration Act থেকে শুরু হয়। ১৯৫২ সালের Immigration and Nationality Act এর মাধ্যমে এই নিয়ম আরও বিস্তৃত হয়। তবে এই আইন খুব কম ক্ষেত্রেই কঠোরভাবে প্রয়োগ করা হয়েছে।

৯/১১ এর পর ২৫টি দেশের মুসলিম পুরুষদের জন্য একটি বিশেষ রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হয়েছিল, যা অনেককে ডিপোর্টেশনের মুখে ফেলে দিয়েছিল। যদিও কোনো সন্ত্রাসবাদের প্রমাণ মেলেনি।

বিরোধীদের প্রতিক্রিয়া

ন্যাশনাল ইমিগ্রেশন ল’ সেন্টারের উপপরিচালক নিকোলাস এসপিরিচু বলেন,

“এই রায় হতাশাজনক। এটি মানুষকে এক ভয়ঙ্কর সিদ্ধান্তের মুখোমুখি করছে—তারা রেজিস্টার করে নিজেদের অবস্থান জানিয়ে দেবে, নাকি অপরাধী হয়ে গোপনে থাকবে।”

আইনজীবীরা বলছেন, প্রশাসন এই নিয়ম চাপিয়ে দিয়েছে জনমত যাচাই না করেই এবং এর মাধ্যমে ট্রাম্পের গণবহিষ্কারের এজেন্ডা বাস্তবায়ন করা হচ্ছে।

সরকার ইতোমধ্যেই ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছে। যাঁরা নিয়ম মানবেন না, তাদের বিরুদ্ধে জরিমানা, মামলা ও জেল—সবই হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিয়ম বাস্তবায়ন অভিবাসী সম্প্রদায়ের মধ্যে ভয় তৈরি করবে এবং অনেককেই বাধ্য করবে “ছায়ার জগতে” বসবাস করতে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত