আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ভুলে সালভাদরে নির্বাসিত কিলমার গার্সিয়া ‘সুরক্ষিত ও জীবিত’ — জানাল মার্কিন প্রশাসন

ভুলে সালভাদরে নির্বাসিত কিলমার গার্সিয়া ‘সুরক্ষিত ও জীবিত’ — জানাল মার্কিন প্রশাসন

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্য থেকে ভুলক্রমে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের berkhya বন্দিশিবিরে পাঠানো কিলমার আব্রেগো গার্সিয়ার অবস্থান সম্পর্কে অবশেষে নিশ্চিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর।

রাষ্ট্রদূত মাইকেল কোজাক শনিবার জানান, “সান সালভাদরে অবস্থিত আমাদের দূতাবাসের সরকারি রিপোর্ট অনুযায়ী, আব্রেগো গার্সিয়া এল সালভাদরের ‘সন্ত্রাসবাদ দমন কেন্দ্রে’ (Cecot) আটক রয়েছেন। তিনি জীবিত এবং নিরাপদে আছেন।”

এই খবরটি আসে এমন এক সময়ে, যখন মার্কিন সুপ্রিম কোর্ট সর্বসম্মতিক্রমে রায় দিয়েছে যে, ট্রাম্প প্রশাসনকে গার্সিয়ার মুক্তি ও যুক্তরাষ্ট্রে প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

আব্রেগো গার্সিয়াকে ভুল করে নির্বাসনের ঘটনায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ‘প্রশাসনিক ভুল’ স্বীকার করেছে। যদিও প্রশাসনের দাবি, তিনি কুখ্যাত এমএস-১৩ (MS-13) গ্যাংয়ের সদস্য, যা তার আইনজীবী দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

গত মাসে ট্রাম্প প্রশাসন ২৩৮ জন ভেনেজুয়েলান এবং ২৩ জন সালভাদরবাসীকে এল সালভাদরের Cecot কারাগারে ফেরত পাঠায়, যেখানে তাদের অধিকাংশই গ্যাং সদস্য বলে দাবি করা হয়। গার্সিয়া ছিলেন তাদের মধ্যেই একজন।

আব্রেগো গার্সিয়া ২০১৯ সালে একটি অভিবাসন আদালতের মাধ্যমে যুক্তরাষ্ট্রে নির্বাসন থেকে সুরক্ষা পান। ওই সময় তার পক্ষে বলা হয়েছিল, নিজ দেশে ফিরে গেলে তিনি স্থানীয় গ্যাংদের নির্যাতনের শিকার হতে পারেন।

তবুও ট্রাম্প প্রশাসন তাকে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় এবং গার্সিয়াকে ফিরিয়ে আনার আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে।

তবে সুপ্রিম কোর্টের সর্বসম্মত রায়ের পরে, মেরিল্যান্ডের জেলা জজ পলা জিনিস শুক্রবার ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দেন যে, গার্সিয়াকে ফিরিয়ে আনার অগ্রগতির বিষয়ে প্রতিদিন আপডেট দিতে হবে।

গার্সিয়ার আইনজীবীরা আদালতে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তারা "দেখানো, বিলম্ব ঘটানো এবং আদালতের নির্দেশ অমান্য করে একজন মানুষের জীবন ও নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে"।

২৯ বছর বয়সী গার্সিয়া কৈশোরে এল সালভাদর থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ২০১৯ সালে মেরিল্যান্ডে তিনজন পুরুষসহ তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ট্রাম্প এ সপ্তাহে এক সাংবাদিক সম্মেলনে বলেন, “যদি সুপ্রিম কোর্ট কাউকে ফিরিয়ে আনার কথা বলে, আমি তা করবো। আমি সুপ্রিম কোর্টকে সম্মান করি।”

সোমবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে ট্রাম্প বলেন, “বিশ্বের সবচেয়ে হিংস্র বিদেশি শত্রুদের” ফিরিয়ে নেওয়ার জন্য তিনি বুকেলকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন, “এখন তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে প্রেসিডেন্ট বুকেলে ও তার সরকার। তারা আর কখনো আমাদের নাগরিকদের হুমকি দিতে পারবে না।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত