আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

গভর্নরের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার

গভর্নরের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার

ছবিঃ এলএবাংলাটাইমস

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরোর সরকারি বাসভবনে অগ্নিসংযোগের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ৩৮ বছর বয়সী কডি বালমারকে হত্যা প্রচেষ্টা, সন্ত্রাসবাদ, অগ্নিসন্ত্রাস এবং গুরুতর হামলার অভিযোগে চার্জ গঠন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের সময় গভর্নর শাপিরো ও তার পরিবার বাসভবনে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পুলিশ দরজায় কড়া নাড়লে ঘুম ভেঙে যায় শাপিরোর। সেই মুহূর্তে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল বলে জানান তিনি।

রবিবার এক সংবাদ সম্মেলনে শাপিরো বলেন, “আমি খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।” তিনি আরও জানান, ডেমোক্রেট দলের এই নেতা ও তার পরিবার অক্ষত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, তবে বাসভবনের একটি বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শাপিরো বলেন, “আমাকে কেউ বন্ধনে আবদ্ধ করতে চেয়েছিল, কিন্তু আমি সেই শৃঙ্খল মানি না।”

ঘটনার কয়েক ঘণ্টা আগে, শাপিরো ও তার পরিবার পাসওভার (ইহুদি ধর্মীয় উৎসব) উদযাপন করছিলেন। গভর্নর বলেন, “আমরা রাজ্য ডাইনিং রুমে বসে পাসওভারের গল্প বলছিলাম। সেই রাতেই এমন একটি ঘটনা ঘটলো।” তবে বালমারের উদ্দেশ্য এখনো জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, বালমারের কাছে একটি ঘরোয়া বিস্ফোরক যন্ত্র ছিল এবং তিনি হ্যারিসবার্গ এলাকায় গ্রেফতার হন। ধারণা করা হচ্ছে, তিনি বাসভবনের নিরাপত্তা বেড়া টপকে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেন।

অগ্নিকাণ্ডটি বর্তমানে তদন্তাধীন, তবে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে অগ্নিনির্বাপন বিভাগ। অগ্নিকাণ্ডের সময় শাপিরো ও তার পরিবার বাড়ির অন্য একটি অংশে ছিলেন।

এই ঘটনায় তথ্যদাতার জন্য ১০,০০০ ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। বালমারকে কীভাবে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

জোশ শাপিরো ও তার স্ত্রী লরি চার সন্তানের বাবা-মা: সোফিয়া, জোনা, ম্যাক্স এবং রিউবেন।

শাপিরোকে ২০২৪ সালে সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সম্ভাব্য রানিং মেট হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত হ্যারিস মিনেসোটার গভর্নর টিম ওয়ালজকে বেছে নেন।

পেনসিলভানিয়া গভর্নরের বাসভবনটি ১৯৬৮ সালে নির্মিত ২৯,০০০ বর্গফুটের জর্জিয়ান স্টাইলের একটি ভবন, যেখানে এখন পর্যন্ত আটজন গভর্নর বসবাস করেছেন।

জোশ শাপিরো ২০২৩ সাল থেকে পেনসিলভানিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত