আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

টেক্সাসের অস্টিনে বাড়ি বিস্ফোরণে আহত অন্তত ৬ জন

টেক্সাসের অস্টিনে বাড়ি বিস্ফোরণে আহত অন্তত ৬ জন

ছবিঃ এলএবাংলাটাইমস

টেক্সাসের অস্টিন শহরে রবিবার সকালে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৬ জন আহত হয়েছেন। বিস্ফোরণে একটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং পাশের আরেকটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অস্টিন ফায়ার ডিপার্টমেন্ট।

অস্টিন-ট্র্যাভিস কাউন্টি ইএমএস-এর মুখপাত্র শ্যানন কোস্টেরার জানান, আহতদের মধ্যে দুইজন ওই বিস্ফোরিত বাড়ির বাসিন্দা। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অপরজন গুরুতর আহত।

এছাড়া পাশের বাড়ির এক বাসিন্দাও গুরুতর আহত হয়েছেন বলে জানান কোস্টেরার। ঘটনাস্থলে কাজ করতে গিয়ে দুইজন ফায়ারফাইটার আহত হন এবং আরেকজন আহত হলেও তাকে হাসপাতালে নেওয়া হয়নি।

বিস্ফোরণটি স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটের আগেই ঘটে। এতে আশেপাশের অন্তত ২৪টি বাড়ি কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে একটি গাড়িতে আগুন ধরে যায়, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়।

অস্টিন ফায়ার ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট চিফ থেয়ার স্মিথ জানান, বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে, তবে যেসব বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর বিদ্যুৎ এখনও সংযোগহীন।

তিনি বলেন, “আমরা এখানে আরও কয়েক ঘণ্টা থাকবো। মূল রাস্তা এক ঘণ্টার মধ্যে খুলে দেওয়া সম্ভব হলেও এই রাস্তা পুরো দিন বন্ধ থাকবে।”

সব বাসিন্দার অবস্থান নিশ্চিত করা হয়েছে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত করছে ট্র্যাভিস কাউন্টি ফায়ার মার্শালের দপ্তর। প্রাথমিকভাবে কোনো অপরাধমূলক তৎপরতার ইঙ্গিত পাওয়া যায়নি।

বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে তা অস্টিন শহরের আশেপাশের শহরগুলোতেও শোনা গেছে। অস্টিন শহরের উত্তরে প্রায় ২০ মাইল দূরের সিডার পার্ক পুলিশ বিভাগ জানিয়েছে, শহরের বিভিন্ন জায়গায় শব্দ ও কম্পন অনুভূত হয়েছে। নিকটবর্তী জর্জটাউন শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানান অস্টিন ফায়ার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ওয়েন প্যারিশ।

বিস্ফোরিত বাড়ির কাছাকাছি বসবাসকারী ক্যারল হাসেল স্থানীয় সংবাদমাধ্যম KEYE-কে বলেন, “আমি ভেবেছিলাম বুঝি কোনো ডাল পড়ে গেছে আমার ছাদের ওপর। পেছনের দরজা খোলা ছিল, বাইরে গিয়ে দেখি জানালাগুলো উড়ে গেছে, সামনের দরজা ক্ষতিগ্রস্ত, আর ছাদের কিছু অংশ ভেঙে পড়েছে।”

তিনি আরও জানান, বিস্ফোরণে তার গ্যারেজের দরজা এবং লকের ডেডবল্টগুলোও উড়ে গেছে। “আমি শুধু এই জন্যই কৃতজ্ঞ যে আমি এখনো সুস্থ আছি,” বলেন হাসেল।

আরেক প্রতিবেশী নিকি ফ্লেচার বিস্ফোরণকে “ভীতিকর” বলে মন্তব্য করেন। “এটা এমন মনে হচ্ছিল যেন একটা গাছ আমার বাড়ির ওপর পড়ে গেছে। পুরো বাড়ি কেঁপে উঠলো। আমাদের বিড়াল ভয় পেয়ে গেল,” বলেন তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

   

শেয়ার করুন

পাঠকের মতামত