আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের হুমকি: হার্ভার্ডের ট্যাক্স ছাড় বাতিল ও ২ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত

ট্রাম্পের হুমকি: হার্ভার্ডের ট্যাক্স ছাড় বাতিল ও ২ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ট্যাক্স-ছাড়ের সুবিধা বাতিলের হুমকি দিয়েছেন। এর কয়েক ঘণ্টা আগেই তাঁর প্রশাসন বিশ্ববিদ্যালয়টির জন্য বরাদ্দকৃত ২.২ বিলিয়ন ডলারের (প্রায় ১.৫ বিলিয়ন পাউন্ড) সরকারি তহবিল স্থগিত করে।

হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে নিয়োগ, ভর্তি এবং শিক্ষাদান প্রক্রিয়ায় পরিবর্তন আনতে হবে, যা তারা বলছে, ক্যাম্পাসে বিদ্যমান ইহুদি-বিরোধিতা রুখতে সহায়ক হবে।

ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পর থেকেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, বিশেষ করে যারা সরকারি গবেষণা তহবিল পায়, তাদের উপর নিয়ন্ত্রণ বাড়াতে চায়।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় হোয়াইট হাউজের এই দাবিকে প্রথম প্রত্যাখ্যান করে বলেছে, এটি বিশ্ববিদ্যালয়টির স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে ট্রাম্প বলেন, হার্ভার্ড রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে এবং সেজন্য তাদের ট্যাক্স-ছাড় বাতিল করে রাজনৈতিক সংস্থার মতো কর আরোপ করা উচিত।

তিনি লেখেন, "হয়তো হার্ভার্ডের ট্যাক্স-ছাড় বাতিল করা উচিত এবং রাজনৈতিক সংস্থার মতো কর আরোপ করা উচিত, যদি তারা রাজনৈতিক, আদর্শিক এবং সন্ত্রাসবাদ-সমর্থিত 'অসুস্থতা' চালিয়ে যায়। মনে রাখো, ট্যাক্স ছাড় পাওয়া যায় কেবল জনগণের স্বার্থে কাজ করলে!"

যদি এই ট্যাক্স-ছাড় বাতিল করা হয়, তাহলে হার্ভার্ডের জন্য প্রতিবছর লক্ষ লক্ষ ডলারের ক্ষতি হতে পারে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির মোট সম্পদের পরিমাণ প্রায় ৫৩ বিলিয়ন ডলার।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান হার্ভার্ড ইহুদি শিক্ষার্থীদের প্রতি উদাসীনতার জন্য দুঃখপ্রকাশ করুক।

শুক্রবার হোয়াইট হাউজ থেকে বিশ্ববিদ্যালয়টিকে একটি চিঠি পাঠানো হয় যেখানে উল্লেখ করা হয় যে হার্ভার্ড "বুদ্ধিবৃত্তিক ও নাগরিক অধিকার-সম্পর্কিত শর্ত পূরণে ব্যর্থ হয়েছে।"

চিঠিতে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত ১০টি পরিবর্তনের বিষয় উল্লেখ করা হয়, যার মধ্যে রয়েছে:

মার্কিন মূল্যবোধের বিরোধী শিক্ষার্থীদের ফেডারেল সরকারের কাছে রিপোর্ট করা

প্রতিটি বিভাগে মতাদর্শগত বৈচিত্র্য নিশ্চিত করা

ইহুদি-বিরোধিতার অভিযোগে অভিযুক্ত বিভাগ ও প্রোগ্রামগুলো নিরীক্ষণের জন্য সরকারের অনুমোদিত তৃতীয় পক্ষ নিয়োগ

শিক্ষক ও কর্মীদের লেখা পরীক্ষা করে কৃতিত্ব দাবি যাচাই করা

প্রতিবাদে জড়িতদের শাস্তির ব্যবস্থা

হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, বিশ্ববিদ্যালয় তার সাংবিধানিক অধিকার ও স্বাধীনতা বিসর্জন দেবে না। তিনি বলেন, "যদিও কিছু দাবি ইহুদি-বিরোধিতা মোকাবিলার জন্য করা হয়েছে, বেশিরভাগই সরাসরি সরকারের মাধ্যমে হার্ভার্ডের বুদ্ধিবৃত্তিক পরিবেশ নিয়ন্ত্রণের প্রচেষ্টা।"

এই প্রত্যাখ্যানের পরপরই শিক্ষা মন্ত্রণালয় জানায়, ২.২ বিলিয়ন ডলারের অনুদান এবং ৬০ মিলিয়ন ডলারের চুক্তি অবিলম্বে স্থগিত করা হয়েছে।

শিক্ষা দপ্তরের বিবৃতিতে বলা হয়, "হার্ভার্ডের প্রতিক্রিয়া আজ প্রমাণ করে যে দেশের নামী বিশ্ববিদ্যালয়গুলো এক ধরনের অধিকারপ্রাপ্ত মানসিকতায় ভুগছে। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং ইহুদি শিক্ষার্থীদের প্রতি হেনস্তা চলতে দেওয়া যাবে না।"

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত