আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

৭০তম জন্মদিনে পৃথিবীতে ফিরে এলেন যুক্তরাষ্ট্রের প্রবীণতম কর্মরত নভোচারী

৭০তম জন্মদিনে পৃথিবীতে ফিরে এলেন যুক্তরাষ্ট্রের প্রবীণতম কর্মরত নভোচারী

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক কর্মরত নভোচারী ডন পেটিট তার ৭০তম জন্মদিনে সফলভাবে পৃথিবীতে ফিরে এসেছেন।

রবিবার (স্থানীয় সময় সকাল ৬:২০, গ্রিনিচ মান সময় ০১:২০), সয়ুজ এমএস-২৬ স্পেস ক্যাপসুলটি প্যারাশুটের সাহায্যে কাজাখস্তানের বিস্তীর্ণ তৃণভূমিতে অবতরণ করে। তার সঙ্গে ছিলেন দুই রাশিয়ান মহাকাশচারী আলেক্সেই ওভচিনিন এবং ইভান ভাগনার।

নাসা জানিয়েছে, তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) মোট ২২০ দিন অবস্থান করেছেন এবং এই সময়ে পৃথিবীকে ৩,৫২০ বার প্রদক্ষিণ করেছেন।

পেটিটের জন্য এটি ছিল মহাকাশে তার চতুর্থ মিশন। এ পর্যন্ত তিনি মোট ৫৯০ দিন মহাকাশে কাটিয়েছেন। তবে, তিনি এখনও পর্যন্ত কক্ষপথে যাওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি নন। সেই রেকর্ডটি রয়েছে জন গ্লেন-এর দখলে, যিনি ১৯৯৮ সালে নাসার একটি মিশনে ৭৭ বছর বয়সে মহাকাশে যান। তিনি মারা যান ২০১৬ সালে।

পৃথিবীতে ফেরার পর, পেটিট ও তার দুই রুশ সহকর্মী কিছু সময় মাধ্যাকর্ষণে পুনরায় অভ্যস্ত হওয়ার জন্য বিশেষ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।

এরপর, ওরেগনে ২০ এপ্রিল ১৯৫৫ সালে জন্ম নেওয়া ডন পেটিটকে পাঠানো হবে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টনে। আর ওভচিনিন ও ভাগনার যাবেন রাশিয়ার প্রধান মহাকাশ প্রশিক্ষণ কেন্দ্র স্টার সিটিতে (Zvyozdniy Gorodok), মস্কোর নিকটবর্তী এলাকায়।

ISS ছাড়ার আগে, তারা মহাকাশ স্টেশনের কমান্ড হস্তান্তর করেন জাপানি নভোচারী তাকুয়া ওনিশি-র কাছে।

উল্লেখযোগ্যভাবে, গত মাসেই নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনি উইলিয়ামস দীর্ঘ নয় মাস পর পৃথিবীতে ফিরে আসেন, যদিও তাদের প্রাথমিকভাবে মাত্র ৮ দিন মহাকাশে থাকার কথা ছিল।

তারা ২০২৪ সালের জুনে ISS-এ যান, তবে যে যানটি তাদের মহাকাশে নিয়ে গিয়েছিল, সেটির কারিগরি ত্রুটির কারণে তারা এই বছরের ১৮ মার্চে পৃথিবীতে ফিরতে সক্ষম হন।

এলএবাংলাটাইমস/ওএম

     

শেয়ার করুন

পাঠকের মতামত