আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ, সাবেক রসায়ন শিক্ষার্থীর দোষ স্বীকার

রাসায়নিক অস্ত্র তৈরির অভিযোগ, সাবেক রসায়ন শিক্ষার্থীর দোষ স্বীকার

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের এক সাবেক রসায়ন শিক্ষার্থী, জেমস মর্গান, রাসায়নিক অস্ত্র তৈরির উপকরণ রাখার অভিযোগে দোষ স্বীকার করেছেন। তিনি সরকারী কর্মকর্তারা তার অস্ত্র জব্দ করতে এলে ক্লোরিন গ্যাস ব্যবহারের হুমকি দিয়েছিলেন।

প্রসিকিউটরদের মতে, মর্গান একাধিকবার বর্ণবাদী ও সরকারবিরোধী বক্তব্য দিয়েছেন এবং প্রাণঘাতী রাসায়নিক নিয়ে পরীক্ষা চালিয়েছেন। তিনি একটি মিলিশিয়া গঠনের আকাঙ্ক্ষাও প্রকাশ করেছিলেন।

মর্গানের আইনজীবীরা তাকে একজন “সুস্থ হওয়ার পথে থাকা মদাসক্ত” হিসেবে বর্ণনা করেন, যিনি “বড় বড় কথা বলেন, কিন্তু তার কাজ সেই কথাগুলোর সমর্থনে যায় না।”

এর আগে মর্গান বাড়িতে তৈরি পাইপ বোমা রাখার অভিযোগে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। নতুন রাসায়নিক অস্ত্র মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

আদালতের নথি অনুযায়ী, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI) ২০১৯ সালেই মর্গানের কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পেয়েছিল। তিনি অনলাইনে এমন একটি ডিভাইস তৈরির কথা লিখেছিলেন যা “অ্যাসিড ছিটিয়ে বামপন্থীদের রসায়নগতভাবে পুড়িয়ে দিবে এবং তাদের মুখ গলিয়ে দেবে মাত্র ১০ ডলারে।”

মর্গান সামাজিক যোগাযোগমাধ্যমে তার তৈরি অস্ত্র, যেমন ক্লোরিন গ্যাস উৎপাদনকারী বন্দুক ও হোমমেড ফ্লেমথ্রোয়ার সম্পর্কে গর্বের সঙ্গে পোস্ট করতেন। তিনি ফেসবুক, ইনস্টাগ্রাম ও চরমপন্থী প্ল্যাটফর্ম Gab-এ নিয়মিত বর্ণবাদী এবং সরকারবিরোধী মত প্রকাশ করতেন।

তিনি ২০২২ ও ২০২৩ সালে ইউনিভার্সিটি অব উইসকনসিন-হোয়াইটওয়াটারে রসায়ন পড়াশোনা করেন। ২০১৯ সালে পুলিশ তার বাড়িতে এলেও, এবং একটি অ্যাপার্টমেন্ট থেকে ফ্লেমথ্রোয়ারের কারণে উচ্ছেদ হওয়ার পরেও, তাকে গ্রেফতার করা হয়নি।

শেষ পর্যন্ত ২০২৩ সালের ডিসেম্বরে FBI কর্মকর্তারা উইসকনসিনের জেনসভিলের একটি ম্যাকডোনাল্ডসে তাকে আটক করেন।

তার বাড়ি ও স্টোরেজ ইউনিটে তল্লাশি চালিয়ে পাইপ বোমা, কালো বারুদ, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডসহ বিভিন্ন রাসায়নিক ও আগ্নেয়াস্ত্র পাওয়া যায়।

গত বছর তিনি পাইপ বোমা রাখার অভিযোগে দোষ স্বীকার করেন এবং দুই বছরের কারাদণ্ড পান। তখন তিনি দাবি করেন, তিনি ও তার মৃত বাবা ব্ল্যাক লাইভস ম্যাটার এবং অ্যান্টিফা কর্মীদের থেকে আত্মরক্ষার জন্য এই বোমাগুলো তৈরি করেছিলেন।

তার আইনজীবীরা আদালতে বলেন, মর্গান একজন বর্ণবাদী হলেও সহিংস কিছু করেননি এবং তদন্তে সহায়তা করেছেন।

সোমবার মিলওয়াকির একটি আদালতে মর্গান রাসায়নিক অস্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেন। আগামী ১ আগস্ট তার সাজা ঘোষণা করা হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত