আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে ১২ অঙ্গরাজ্যের মামলা

ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে ১২ অঙ্গরাজ্যের মামলা

ছবিঃ এলএবাংলাটাইমস

ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্কের বিরুদ্ধে একযোগে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য। এই শুল্ক নীতির কারণে বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক প্রভাব পড়েছে, এমন অভিযোগ এনে মামলাটি করা হয়েছে।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ও অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের এই শুল্ক আরোপের কোনো সাংবিধানিক ক্ষমতা নেই। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমোদন ছাড়া শুল্ক আরোপ করা যায় না বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলাটি ইউনাইটেড স্টেটস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড-এ দায়ের করা হয়েছে।

হোয়াইট হাউজের পক্ষ থেকে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমসের বিরুদ্ধে অভিযোগ এনে বলা হয়েছে, "তিনি রাষ্ট্রপতির বিরুদ্ধে এক ধরনের ‘উইচ হান্ট’ পরিচালনায় ব্যস্ত, অথচ নিজ অঙ্গরাজ্যের জনগণের নিরাপত্তা ও মঙ্গল উপেক্ষিত হচ্ছে।"

হোয়াইট হাউজের মুখপাত্র কুশ দেশাই বলেন, "এই প্রশাসন জাতীয় নিরাপত্তার হুমকি, অবৈধ অভিবাসন ও ফেন্টানিল প্রবাহের বিরুদ্ধে এবং মার্কিন পণ্যের বার্ষিক বাণিজ্য ঘাটতি মোকাবেলায় সম্পূর্ণ আইনি ক্ষমতা ব্যবহার করেই কাজ করবে।"

ট্রাম্প তাঁর শুল্ক নীতির পক্ষে যুক্তি দিতে গিয়ে ১৯৭০-এর দশকের একটি আইন - ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (IEEPA) ব্যবহার করেছেন। কিন্তু মামলায় বলা হয়েছে, এই আইন তাঁকে এমন শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। এর আগে কোনো প্রেসিডেন্ট এই আইনের অধীনে শুল্ক আরোপ করেননি বলেও কংগ্রেসনাল গবেষণায় উঠে এসেছে।

মামলায় বলা হয়েছে, “প্রেসিডেন্ট যদি নিজের সুবিধা অনুযায়ী যেকোনো সময় জরুরি অবস্থা ঘোষণা করে যেকোনো পণ্যের উপর শুল্ক আরোপ করতে পারেন, তবে তা সংবিধানিক ভারসাম্য নষ্ট করে ও অর্থনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে।”

এর আগে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যও আলাদাভাবে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একই ধরনের মামলা দায়ের করেছে।

ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতেই এসব শুল্ক আরোপ করা হয়েছে।

চলতি মাসের ২ এপ্রিল এক ‘লিবারেশন ডে’ অনুষ্ঠান থেকে তিনি “রেসিপ্রোকাল ট্যারিফ” ঘোষণা করেন, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলে। পরে প্রতিক্রিয়া দেখে ৯০ দিনের জন্য শুল্ক কার্যকর স্থগিত রাখার সিদ্ধান্ত নেন, এবং বেশিরভাগ দেশের জন্য হার কমিয়ে ১০% করেন। তবে চীনের ওপর এই ছাড় প্রযোজ্য হয়নি। বরং চীনের বিরুদ্ধে ১৪৫% শুল্ক আরোপ করা হয়।

এই শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বেড়ে গেছে এবং বৈশ্বিক বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। তবে বুধবার ট্রাম্প জানান, তিনি শিগগিরই চীনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চান।

এছাড়াও মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর ২৫% হারে শুল্ক আরোপ করা হয়েছে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত