আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টেক্সাসে খুন হলেন ব্রিটিশ ছাত্রী এলিজাবেথ ওডুনসি

টেক্সাসে খুন হলেন ব্রিটিশ ছাত্রী এলিজাবেথ ওডুনসি

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক ব্রিটিশ নার্সিং ছাত্রী এলিজাবেথ তামিলোরে ওডুনসি (২৩) তাঁর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের ঠিক আগেই নির্মমভাবে খুন হয়েছেন। পুলিশ ও তাঁর পরিবার জানিয়েছে, হিউস্টনের একটি অ্যাপার্টমেন্ট থেকে গত ২৬ এপ্রিল তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

হিউস্টন পুলিশ জানায়, ওডুনসিকে তাঁর অ্যাপার্টমেন্টের রান্নাঘরের মেঝেতে পাওয়া যায়, তাঁর শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। একই অ্যাপার্টমেন্টের আরেকটি কক্ষে একজন পুরুষকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায় এবং তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

ব্রিটেন থেকে যুক্তরাষ্ট্রে এসে নার্স হওয়ার স্বপ্নে পড়াশোনা করছিলেন এলিজাবেথ। তিনি 'তামিডলার্স' নামে একটি টিকটক অ্যাকাউন্ট চালাতেন, যেখানে প্রায় ৩০,০০০ অনুসারীর সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসের অভিজ্ঞতা শেয়ার করতেন।

২১ এপ্রিল তাঁর শেষ পোস্টে তিনি বলেছিলেন, "আর মাত্র দুই সপ্তাহ, তারপর গ্র্যাজুয়েশন! হোলিডে-ও বুক করে ফেলেছি।"

এক অনলাইন ফান্ডরেইজারে তাঁর মৃতদেহ যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়ার খরচ জোগাড়ের জন্য ইতোমধ্যে £৪৭,০০০ (প্রায় $৬২,০০০) সংগ্রহ হয়েছে।

তাঁর বোন জর্জিনা ওডুনসি GoFundMe-তে লেখেন, "তামি ছিল এক অসাধারণ আত্মা—আলোকময়, উচ্চাকাঙ্ক্ষী এবং হৃদয়বান। সে নার্স হওয়ার স্বপ্নে যুক্তরাষ্ট্রে গিয়েছিল, মানুষের সেবা ও যত্নে নিজেকে উৎসর্গ করেছিল।"

তিনি আরও বলেন, "দুঃখজনকভাবে, যখন তার জীবনে নতুন অধ্যায় শুরু হওয়ার কথা ছিল, ঠিক তার আগেই সে নির্মমভাবে খুন হয়—এটা এক অপূরণীয় ক্ষতি।"

হিউস্টন পুলিশ জানায়, শনিবার স্থানীয় সময় বিকেল ৩:৫০-এ তারা এক শিক্ষার্থী বাসভবনে যায় খবর পেয়ে। দরজায় কড়া নাড়ার পর সাড়া না পেয়ে, পিছনের বারান্দায় রক্তের দাগ দেখে তারা ভেতরে প্রবেশ করে।

তখনই রান্নাঘরের মেঝেতে ওডুনসির মরদেহ এবং শয়নকক্ষে আহত অবস্থায় এক পুরুষকে পাওয়া যায়। এলিজাবেথ ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

টেক্সাস উইমেন'স ইউনিভার্সিটি, যেখানে তিনি পড়তেন, এখনো এ বিষয়ে মন্তব্য করেনি।

গত বছর এক ভিডিওতে ওডুনসি বলেছিলেন, যুক্তরাষ্ট্রে থাকার অভিজ্ঞতা যুক্তরাজ্যের চেয়ে ভালো, “ভাইব এখানে অনেক সুন্দর।” সম্প্রতি একটি ভিডিওতে তিনি তাঁর গ্র্যাজুয়েশনের পোশাক দেখিয়েছিলেন ক্যাপশনে লিখে, “আর মাত্র ৩ সপ্তাহ।”

আরেকটি ভিডিওতে লেখেন, “সে এখনো জানে না, কিন্তু এক বছর পর তার সব পরিশ্রম সার্থক হবে—সে তার স্বপ্নের বিশেষায়িত বিভাগে একজন নার্স হিসেবে কাজ করবে।” তিনি আরও লিখেছিলেন, “আমি চাই ঈশ্বরের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক গড়তে, শান্ত ও নিঃশব্দ জীবনযাপন করতে।”

এই মর্মান্তিক ঘটনায় তার পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেছেন। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবেই দেখছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত