আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

৬৩ বছর পর জীবিত অবস্থায় মিললো নিখোঁজ নারীর খোঁজ

৬৩ বছর পর জীবিত অবস্থায় মিললো নিখোঁজ নারীর খোঁজ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, ১৯৬২ সালে নিখোঁজ হওয়া এক নারীকে প্রায় ৬৩ বছর পর জীবিত ও সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গেছে।

২০ বছর বয়সী অড্রি ব্যাকেবার্গ ১৯৬২ সালের ৭ জুলাই উইসকনসিনের ছোট শহর রিডসবাগে তার বাড়ি থেকে নিখোঁজ হন।

সাউক কাউন্টির শেরিফ চিপ মেইস্টার এক বিবৃতিতে বলেন, "ব্যাকেবার্গ স্বেচ্ছায় নিখোঁজ হয়েছিলেন। এতে কোনো অপরাধ বা ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি।" তিনি জানান, বর্তমানে তিনি উইসকনসিনের বাইরে বসবাস করছেন, তবে নিরাপত্তার স্বার্থে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উইসকনসিন মিসিং পারসনস অ্যাডভোকেসি নামে একটি অলাভজনক সংস্থার তথ্য অনুযায়ী, অড্রি নিখোঁজ হওয়ার সময় বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান ছিল। নিখোঁজ হওয়ার কিছুদিন আগে তিনি তার স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগে মামলা করেন। ওই স্বামীর সঙ্গে অড্রির বিয়ে হয়েছিল মাত্র ১৫ বছর বয়সে।

নিখোঁজের দিন তিনি কাজের জায়গা, একটি উল কাতান কারখানায়, বেতন তুলতে যান। এরপর ১৪ বছর বয়সী এক বেবিসিটার জানান, তিনি এবং অড্রি একসঙ্গে ম্যাডিসন শহরে যান, সেখান থেকে বাসে করে ইন্ডিয়ানাপলিসের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পরে বেবিসিটার ভয় পেয়ে ফিরে আসেন, আর অড্রি শেষবার দেখা যায় বাসস্টপ থেকে হাঁটতে হাঁটতে দূরে চলে যেতে।

সাউক কাউন্টি শেরিফ অফিস জানায়, বহু বছর তদন্ত চললেও কোনো সূত্র মেলেনি। তবে চলতি বছর পুরনো মামলাগুলো পর্যালোচনার সময় নতুন করে তদন্ত শুরু হয়।

গোয়েন্দা আইজ্যাক হ্যানসন স্থানীয় সংবাদমাধ্যম WISN-কে জানান, অড্রির বোনের একটি অনলাইন বংশগতি বা ancestry অ্যাকাউন্ট তাদের গুরুত্বপূর্ণ সূত্র দেয়। সেই সূত্র ধরে স্থানীয় শেরিফদের সহায়তায় তিনি অড্রির সঙ্গে ৪৫ মিনিট ফোনে কথা বলেন।

হ্যানসন বলেন, "আমার মনে হয়েছে, তিনি অনেক আগেই নিজেকে সেই জীবন থেকে বিচ্ছিন্ন করেছেন। তিনি নতুন করে জীবন শুরু করেছিলেন এবং নিজের মতো করে জীবন কাটিয়েছেন। তার কণ্ঠে আত্মবিশ্বাস ছিল। তার সিদ্ধান্তে কোনো আফসোস ছিল না। তিনি সুখী শোনাচ্ছিলেন।"

এই অবিশ্বাস্য ঘটনার পর অনেকেই বলছেন, এটি নিছকই কোনো রহস্য নয়—একটি নারীর সাহসী বাঁচার গল্প।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত