আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

২০২০ সালের নির্বাচন নিয়ে ট্রাম্পের দাবির বিরোধিতা করায় ‘জেএফকে কারেজ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন মাইক পেন্স

২০২০ সালের নির্বাচন নিয়ে ট্রাম্পের দাবির বিরোধিতা করায় ‘জেএফকে কারেজ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন মাইক পেন্স

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ডোনাল্ড ট্রাম্পের সহকারী মাইক পেন্স ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের ভুয়া জালিয়াতির দাবি প্রত্যাখ্যান করায় সম্মানজনক 'জন এফ কেনেডি প্রোফাইল ইন কারেজ অ্যাওয়ার্ড' পাচ্ছেন। রোববার বস্টনের জন এফ কেনেডি প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে তাকে এই পুরস্কার প্রদান করা হবে।

এই পুরস্কারটি যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি রচিত ১৯৫৭ সালের বিখ্যাত বই Profiles in Courage–এর নামে প্রবর্তিত। এতে যুক্তরাষ্ট্রের আটজন সিনেটরের গল্প বলা হয়, যারা নীতিগত অবস্থানের কারণে জনপ্রিয়তা হারালেও নিজেদের বিশ্বাস থেকে সরে যাননি। ১৯৮৯ সালে কেনেডি পরিবার এই পুরস্কার চালু করে।

২০২১ সালের ৬ জানুয়ারি, যখন ডোনাল্ড ট্রাম্পের উসকানিতে শত শত সমর্থক মার্কিন ক্যাপিটল হিলে হামলা চালায়, তখন ভাইস প্রেসিডেন্ট পেন্স ইলেক্টোরাল ভোট বাতিলের জন্য ট্রাম্পের চাপ প্রত্যাখ্যান করেন। তিনি নিজে ক্যাপিটলের ভেতরে থেকে কংগ্রেস অধিবেশনে নির্বাচনের ফলাফল অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করেন, যা যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক প্রতীক।

সেদিন দাঙ্গাকারীরা "হ্যাং মাইক পেন্স" বলে স্লোগান দেয় এবং ট্রাম্পও জনসমক্ষে পেন্সের ভূমিকা নিয়ে সমালোচনা করেন।

জেএফকে লাইব্রেরি ফাউন্ডেশন এক বিবৃতিতে জানায়, “৬ জানুয়ারির ঘটনায় মাইক পেন্স তার জীবন ও রাজনৈতিক ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলেও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন — এজন্য আমরা তাকে সম্মান জানাচ্ছি।”

পেন্সকে পুরস্কার তুলে দেবেন জন এফ কেনেডির কন্যা ক্যারোলিন কেনেডি এবং নাতি জ্যাক শ্লসবার্গ।

ট্রাম্পের সঙ্গে মতবিরোধের পর থেকেই পেন্স রিপাবলিকান পার্টির মূলধারায় কোণঠাসা। ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় মূল প্রাইমারির আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ান।

বর্তমানে তিনি একটি রক্ষণশীল রাজনৈতিক গ্রুপ Advancing American Freedom চালাচ্ছেন, যা তথাকথিত "উগ্র বামপন্থী ও লিবারেল মিডিয়া"র সমালোচনা করে থাকে। তিনি রবার্ট এফ কেনেডি জুনিয়রের স্বাস্থ্যমন্ত্রী মনোনয়নের বিরুদ্ধেও প্রচার চালিয়েছেন।

এই পুরস্কারের পূর্বপ্রাপকদের মধ্যে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ এইচ ডব্লিউ বুশ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি এবং রিপাবলিকান কংগ্রেসওম্যান লিজ চেনি।

এক বিবৃতিতে মাইক পেন্স বলেন, "আমি অত্যন্ত সম্মানিত ও বিনীত অনুভব করছি।"

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত