আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তির সম্ভাবনা, ট্রাম্প বললেন ‘চুক্তি প্রায় চূড়ান্ত’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তির সম্ভাবনা, ট্রাম্প বললেন ‘চুক্তি প্রায় চূড়ান্ত’

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান "আংশিকভাবে" যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির শর্তে সম্মত হয়েছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে সাম্প্রতিক আলোচনাগুলো ছিল "অত্যন্ত গঠনমূলক ও দীর্ঘমেয়াদী শান্তির জন্য গুরুত্বপূর্ণ।"

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি শামখানি এক মার্কিন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান, তেহরান তাদের পারমাণবিক কর্মসূচিতে বড় ধরনের ছাড় দিতে প্রস্তুত, যদি যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।

যুক্তরাষ্ট্র বারবার বলছে, ইরানকে অবশ্যই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে যাতে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। তবে ইরান জোর দিয়ে বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।

কাতারে এক ব্যবসায়ী নেতার সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প বলেন, “আমরা ইরানে আর কোনো পারমাণবিক ধ্বংসযজ্ঞ ঘটাতে চাই না। আমার ধারণা, যুদ্ধ ছাড়াই একটি চুক্তির কাছাকাছি চলে এসেছি।”

তিনি আরও বলেন, “আজ আপনারা হয়তো খবর পড়েছেন, ইরান মোটামুটি আমাদের শর্তে রাজি হয়েছে।”

যদিও তিনি নির্দিষ্টভাবে কোন বক্তব্যের কথা বলেছেন তা উল্লেখ করেননি, তবে খামেনির উপদেষ্টা আলি শামখানি এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান পারমাণবিক চুক্তির অংশ হিসেবে উচ্চমাত্রার ইউরেনিয়ামের মজুদ ছেড়ে দিতে রাজি – বিনিময়ে যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।

গত রবিবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সর্বশেষ আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষ আবারও বৈঠকে বসার বিষয়ে একমত হয়।

মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ বৈঠককে “উৎসাহব্যঞ্জক” বলে অভিহিত করেছেন, অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একে "কঠিন কিন্তু ফলপ্রসূ" বলে মন্তব্য করেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প পূর্ববর্তী আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। সেই চুক্তিতে ইরান ছাড়াও আরও পাঁচটি বিশ্বশক্তি অংশ নিয়েছিল।

তবে নতুন করে আলোচনার দরজা খোলার পর থেকে ট্রাম্প একাধিকবার বলেছেন, আলোচনায় সফলতা না এলে ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালানো হতে পারে।

একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা জানান, সর্বশেষ আলোচনায় তিন ঘণ্টারও বেশি সময় আলোচনা হয় এবং দুই পক্ষ “প্রযুক্তিগত বিষয়ে কাজ চালিয়ে যাওয়ার” বিষয়ে একমত হয়।

তিনি বলেন, “আজকের ফলাফলে আমরা আশাবাদী এবং সামনে আরও একটি বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছি।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত