আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

লাস ভেগাসের জিমে গুলির ঘটনায় ২ জন নিহত, আহত অন্তত ৩ জন

লাস ভেগাসের জিমে গুলির ঘটনায় ২ জন নিহত, আহত অন্তত ৩ জন

ছবিঃ এলএবাংলাটাইমস

শুক্রবার বিকেলে লাস ভেগাসের একটি জিমে ভয়াবহ গুলির ঘটনায় ২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন সন্দেহভাজন হামলাকারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ জন, জানিয়েছে পুলিশ।

লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশের আন্ডারশেরিফ অ্যান্ড্রু ওয়ালশ জানান, লাস ভেগাস অ্যাথলেটিক ক্লাবেরপশ্চিম পাশের একটি শাখায় গুলির ঘটনা ঘটে। ঘটনাস্থলেই একজন নিহত হন।

পুলিশ জানায়, বন্দুকধারী হামলাকারী জিম থেকে বের হয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গুলি করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতরবলে জানিয়েছে পুলিশ।

আন্ডারশেরিফ ওয়ালশ বলেন, “বর্তমানে জনগণের জন্য আর কোনো হুমকি নেই।” তিনি আরও জানান, হামলার পেছনে কী কারণ ছিল, তা এখনো তদন্তাধীন।

ঘটনার সময় জিমে উপস্থিত থাকা একজন প্রত্যক্ষদর্শী ক্লাউডিও ভিগানিস্থানীয় টেলিভিশন চ্যানেলকে বলেন,
"লোকজন চিৎকার করছিল — ‘বের হয়ে যাও, বের হয়ে যাও!’ এরপর আমি মেশিনের পাশে একজন মৃতদেহ পড়ে থাকতে দেখি।"

অন্য এক প্রত্যক্ষদর্শী গ্যারি স্টুয়ার্ডবলেন, তিনি ও তার সঙ্গী জিমে যাওয়ার পথে হঠাৎ একটি নিউট্রিশন স্টোরে থেমেছিলেন। আর সেটাই তাদের জীবন বাঁচিয়েছে, কারণ তখনই বন্দুকধারী জিমের সামনে প্রবেশ করছিল।
"আমরা সামনে গিয়ে দেখি কাঁচ ভাঙছে, সঙ্গে সঙ্গে দৌড়ে পার্কিং লটে ফিরে যাই," বলেন গ্যারি।

তিনি আরও বলেন, “এটা একটা অদ্ভুত অনুভূতি। কে জিমে গুলি চালায়?”

ঘটনার পর জিম এবং এর কর্পোরেট অফিসে যোগাযোগের চেষ্টা করলেও কোনো উত্তর পাওয়া যায়নি বলে জানা গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত