আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ক্যানসারে আক্রান্ত জো বাইডেন

ক্যানসারে আক্রান্ত জো বাইডেন

ছবিঃ এলএবাংলাটাইমস

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে, যা ইতোমধ্যে তাঁর হাড়ে ছড়িয়ে পড়েছে। রোববার তাঁর কার্যালয় এক বিবৃতিতে এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে ৮২ বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। এরপর শুক্রবার তাঁর প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়।

বাইডেনের শনাক্ত হওয়া ক্যানসার বেশ আগ্রাসী ধরনের। তাঁর গ্লিসন স্কোর ১০-এর মধ্যে ৯। যুক্তরাজ্যের বৃহত্তম ক্যানসার গবেষণা ও তহবিল সংস্থা ক্যানসার রিসার্চ ইউকের মতে, এ ধরনের ক্যানসার `উচ্চ-গ্রেড' হিসেবে বিবেচিত হয়। এটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

গ্লিসন স্কোর প্রোস্টেট ক্যানসারের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মাত্রা বোঝাতে ব্যবহৃত হয়। এই স্কোর ক্যানসারের কোষের আকার, গঠন ও ছড়ানোর ধরন দেখে নির্ধারণ করা হয়। ক্যানসার কতটা আক্রমণাত্মক বা তীব্র এবং কেমন চিকিৎসা প্রয়োজন হতে পারে, তা এই স্কোর থেকে জানা যায়।

বাইডেন ও তাঁর পরিবার চিকিৎসার বিভিন্ন পদ্ধতি নিয়ে ভাবছেন। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, এ ক্যানসার হরমোন-সংবেদনশীল। এর অর্থ হলো, এটি সম্ভবত নিয়ন্ত্রণে রাখা যাবে।

ক্যানসার শনাক্তের খবর প্রকাশিত হওয়ার পর নিজ দল ডেমোক্রেটিক পার্টি ও ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সমর্থন ও সহানুভূতি পাচ্ছেন বাইডেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ‘জো বাইডেনের সাম্প্রতিক রোগনির্ণয়-সংক্রান্ত খবর শুনে গভীরভাবে মর্মাহত’।

ট্রাম্প বলেন, ‘আমরা জিল ও তাঁর পরিবারকে আমাদের আন্তরিক শুভকামনা জানাচ্ছি। আমরা জো–র দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।’

ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধি পরিষদ সদস্য রো খান্না সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, তিনি বাইডেন ও তাঁর পরিবারের জন্য প্রার্থনা করছেন। তিনি বলেন, ‘জো ও জিল সব সময় লড়েছেন। আমি নিশ্চিত, সাহস ও মর্যাদা নিয়ে তাঁরা এই চ্যালেঞ্জও মোকাবিলা করবেন।’

এক বছরের সামান্য বেশি সময় আগে বয়স ও স্বাস্থ্যজনিত উদ্বেগের কারণে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্যানুযায়ী, পুরুষেরা ত্বকের ক্যানসারে সবচেয়ে বেশি আক্রান্ত হন। এরপর তাঁদের মধ্যে প্রোস্টেট ক্যানসারের হার সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) মতে, প্রতি ১০০ পুরুষের মধ্যে ১৩ জন জীবনের কোনো না কোনো সময় প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হবেন। সিডিসি বলছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রোস্টেট ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে।

হোয়াইট হাউস ছাড়ার পর থেকে বাইডেন বেশির ভাগ সময় লোকচক্ষুর অন্তরালে ছিলেন। এর থেকে তিনি হাতে গোনা কয়েকবার জনসমক্ষে এসেছেন।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট এপ্রিলে শিকাগোতে একটি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন। যুক্তরাষ্ট্রের প্রতিবন্ধী অধিকারবিষয়ক গোষ্ঠী ‘অ্যাডভোকেটস, কাউন্সেলরস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস ফর দ্য ডিজেবল্ড’ সম্মেলন আয়োজন করেছিল।

মে মাসে বাইডেন বিবিসিকে একটি সাক্ষাৎকার দেন। হোয়াইট হাউস ছেড়ে আসার পর এটিই তাঁর প্রথম সাক্ষাৎকার। সেখানে তিনি স্বীকার করেন, ২০২৪ সালের নির্বাচন থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত তাঁর জন্য ‘কঠিন’ ছিল।

মে মাসেই এবিসি টেলিভিশন চ্যানেলের ‘দ্য ভিউ’ অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। সেখানে তাঁকে হোয়াইট হাউসের শেষ বছরে তাঁর স্মৃতিশক্তি হ্রাস–সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হয়। বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘এটি সমর্থন করার মতো কোনো প্রমাণ নেই।’

বাইডেন অনেক বছর ধরে ক্যানসার গবেষণার পক্ষে প্রচারণা চালিয়ে আসছেন। ২০২২ সালে তিনি ও তাঁর স্ত্রী জিল বাইডেন ‘ক্যানসার মুনশট’ উদ্যোগ পুনরায় শুরু করেন। ২০৪৭ সালের মধ্যে ৪০ লাখের বেশি ক্যানসারের মৃত্যু প্রতিরোধে গবেষণা ত্বরান্বিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

বাইডেনের বড় ছেলে বাউ বাইডেন ২০১৫ সালে মস্তিষ্কের ক্যানসারে মারা যান।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত