আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ট্রাম্পের মেগা বিল হাউস ভোটের পথে আরও এক ধাপ এগোল

ট্রাম্পের মেগা বিল হাউস ভোটের পথে আরও এক ধাপ এগোল

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের একটি কর ও ব্যয়ের বিল রবিবার রাতে গুরুত্বপূর্ণ হাউস কমিটিতে অগ্রগতি লাভ করেছে। এতে বিলটি পুরো হাউস ভোটের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল।

বিলটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের ট্যাক্স ছাড় বহাল রাখার পাশাপাশি, বকশিসে আরোপিত কর বাতিল এবং সামরিক ও সীমান্ত নিরাপত্তায় ব্যয় বৃদ্ধির প্রস্তাব করেছে।

বিলটির অর্থায়নের অংশ হিসেবে মেডিকেইড ও গ্রিন এনার্জি খাতে বরাদ্দে কাটছাঁট করার প্রস্তাব দেওয়া হয়েছে।

রিপাবলিকান পার্টির চারজন কট্টরপন্থী কংগ্রেসম্যান, যারা শুরুতে বিলের জাতীয় ঋণ কমানোর দিকটি যথেষ্ট নয় বলে আপত্তি জানিয়েছিলেন, শেষপর্যন্ত 'না' ভোট না দিয়ে ‘উপস্থিত’ ভোট দেন। এর ফলে হাউস স্পিকার মাইক জনসন বিরল এক জয় পান।

তবে তাঁদের সরাসরি সমর্থনের অনুপস্থিতি ভবিষ্যতে আরও জটিলতা সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।

স্পিকার জনসন জানিয়েছেন, মঙ্গলবার বা বুধবার বিলটি রুলস কমিটিতে যাবে এবং এরপর সপ্তাহের শেষভাগে এটি হাউসে ভোটে তোলা হতে পারে।

টেক্সাসের কংগ্রেসম্যান চিপ রয় বলেন, কট্টরপন্থীরা বিলটি তাদের অনুকূলে পরিবর্তনের প্রতিশ্রুতি পেয়েছেন, তবে এখনও এটি যথেষ্ট নয়। তিনি বলেন, “বিলটি এখনো সময়ের চাহিদা পূরণ করে না।”

তাঁরা মেডিকেইড পাওয়ার জন্য আরও কঠোর কর্ম-শর্ত আরোপ এবং বাইডেন প্রশাসনের পরিচিত গ্রিন এনার্জি ভর্তুকি পুরোপুরি বাতিল চান।

অন্যদিকে, রিপাবলিকান দলের উদার অংশও কিছু ধারায় অসন্তুষ্ট। বিলটির একটি ধারা অনুযায়ী, স্থানীয় কর ছাড়ের সর্বোচ্চ সীমা $১০,০০০ থেকে বাড়িয়ে $৩০,০০০ করা হবে দম্পতিদের জন্য।

উচ্চ করের রাজ্য যেমন নিউ ইয়র্ক ও ক্যালিফোর্নিয়ার কয়েকজন রিপাবলিকান কংগ্রেসম্যান এই সীমা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই বিল পাস হলে আগামী কয়েক বছরে জাতীয় ঋণ আরও $৩ থেকে $৫ ট্রিলিয়ন বাড়তে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ $৩৫ ট্রিলিয়নেরও বেশি।

ক্রেডিট রেটিং সংস্থা মুডিস গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ঋণ রেটিং হ্রাস করে, এবং ঋণ বৃদ্ধির গতি তাতে একটি প্রধান কারণ হিসেবে উল্লেখ করে।

বিলটি হাউসে পাস হলে পরে এটি সেনেটে পাঠানো হবে এবং সেখান থেকে পাস হয়ে প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত