আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ইমিগ্রেশন সেন্টারের বাইরে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কংগ্রেসওমেন আটক

ইমিগ্রেশন সেন্টারের বাইরে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কংগ্রেসওমেন আটক

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউ জার্সির ডেমোক্রেটিক কংগ্রেসওমেন লা'মনিকা ম্যাকআইভারকে গ্রেফতারের করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, নিউয়ার্ক শহরের একটি ইমিগ্রেশন আটক কেন্দ্রে কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি।

সোমবার রাতে এক সোশ্যাল মিডিয়া পোস্টে এই অভিযোগের ঘোষণা দেন অস্থায়ী মার্কিন অ্যাটর্নি এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ আলিনা হাব্বা। একই সঙ্গে তিনি জানান, নিউয়ার্কের মেয়র রাস বারাকাকে নিয়ে আনা অনধিকার প্রবেশের মামলাটি প্রত্যাহার করা হয়েছে।

গত ৯ মে, কংগ্রেসওমেন ম্যাকআইভার, মেয়র বারাকা ও অন্যান্য ডেমোক্রেটিক নেতারা নিউয়ার্কের ডিলানি হল নামক ইমিগ্রেশন সেন্টারে একটি তদারকি সফরে যান। ওই সময় সেখানে পুলিশ, আইস (ICE) কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিক ও প্রতিবাদকারীদের উপস্থিতিতে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। যদিও কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির মতে, ডিলানি হল হল এমন একটি কেন্দ্র যা ট্রাম্প প্রশাসনের অধীনে প্রথম পুনরায় চালু হয়েছে এবং সেখানে ১,০০০ পর্যন্ত অভিবাসীকে আটকে রাখা যায়।

সংঘর্ষের ঘটনায় একে অপরকে দোষারোপ করছে ডেমোক্রেটিক রাজনীতিবিদ ও ট্রাম্প প্রশাসন। ডিএইচএস-এর দাবি, রাজনীতিবিদরা ‘জোরপূর্বক প্রবেশ’ করেছে। অপরদিকে, কংগ্রেসওমেন ম্যাকআইভার এই অভিযোগকে "রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত" বলে দাবি করেছেন এবং নিজেকে নির্দোষ উল্লেখ করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, "ম্যাকআইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।"

ডেমোক্রেটিক কংগ্রেস সদস্যরা এক বিবৃতিতে বলেন, "আইন প্রয়োগকারী কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, চরম এবং নৈতিকভাবে দেউলিয়া।"

মেয়র বারাকা বলেন, "ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে ডিলানি হল-এর কর্মীরা আমাকে প্রবেশের অনুমতি দিয়েছিলেন এবং অনুরোধ করা হলে আমি শান্তভাবে বেরিয়ে যাই।"

মামলা প্রত্যাহারের পর অ্যাটর্নি হাব্বা বলেন, তিনি ব্যক্তিগতভাবে মেয়র বারাকাকে কেন্দ্রটি ঘুরে দেখাবেন।

এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে, বিশেষ করে অভিবাসন নীতি ও আইস-এর ভূমিকা নিয়ে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত