আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

৪ বছরের শিশুর জীবন ঝুঁকিতে, মানবিক ভিসা বাতিল করে দেশত্যাগের নির্দেশ

৪ বছরের শিশুর জীবন ঝুঁকিতে, মানবিক ভিসা বাতিল করে দেশত্যাগের নির্দেশ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসরত ৪ বছর বয়সী শিশুকন্যার পরিবার এখন ভয়াবহ সংকটে পড়েছে। জন্মগত এক জটিল রোগে আক্রান্ত মেয়েটির চিকিৎসা বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই সম্ভব হলেও, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে তাদের মানবিক ভিসা বাতিল করে পরিবারটিকে মেক্সিকো ফিরে যেতে বলা হয়েছে—যেখানে ওই চিকিৎসার কোনো সুযোগ নেই।

সোফিয়া—এটি শিশুটির পরিচয় গোপন রাখতে ব্যবহৃত ছদ্মনাম—জন্মগ্রহণ করেছে অপরিণত অবস্থায় এবং সে ভুগছে শর্ট বাওয়েল সিনড্রোম-এ, একটি বিরল রোগ যার ফলে তার শরীর স্বাভাবিকভাবে পুষ্টি শোষণ করতে পারে না। বেঁচে থাকার জন্য সোফিয়ার প্রতিদিন ১৪ ঘণ্টা ইনট্রাভেনাসের উপর  নির্ভর করতে হয়।

তার মা, ডেইসি ভারগাস, বলেন, “সে তার বয়স অনুযায়ী যতটা সম্ভব স্বাভাবিক জীবন যাপন করছে। এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র এই দেশে পাওয়া চিকিৎসার জন্য।”

২০১৮ সালে সোফিয়ার পরিবারকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয় হিউম্যানিটেরিয়ান পারোল নামক একটি মানবিক কার্যক্রমের অধীনে। বর্তমানে তারা ক্যালিফোর্নিয়ার বেকারসফিল্ডে বসবাস করেন এবং প্রতি ছয় সপ্তাহে লস এঞ্জেলেসের শিশু হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

তবে ২০২৪ সালের এপ্রিল মাসে হঠাৎ করে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার তাদের মানবিক ভিসা বাতিল করে দেয় এবং পরিবারটিকে ‘স্বেচ্ছায়’ দেশ ত্যাগ করার নির্দেশ দেয়। সেই সঙ্গে, সোফিয়ার বাবা-মায়ের কর্মসংস্থানের অনুমতিও বাতিল করা হয়েছে।

পাবলিক কাউন্সিলের ইমিগ্রেশন রাইটস প্রজেক্ট-এর পরিচালনাকারী আইনজীবী জিনা আমাতো বলেন, “চিকিৎসকরা পরিষ্কারভাবে জানিয়েছেন—এই চিকিৎসা বন্ধ হলে সোফিয়া কয়েক দিনের মধ্যেই মারা যাবে। এটা কোনো অনুমান নয়, এটা বাস্তবতা।”

পরিবারটি এখন আদালতের শরণাপন্ন হয়েছে, যাতে তারা যুক্তরাষ্ট্রে থেকে মেয়েটির চিকিৎসা অব্যাহত রাখতে পারে। আইনজীবীদের সহায়তায় তারা আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

“আমি কৃতজ্ঞ যে প্রথমে আমাদের যুক্তরাষ্ট্রে আসার সুযোগ দেওয়া হয়েছিল,” বলেন সোফিয়ার মা ডেইসি ভারগাস। “কিন্তু ওর এই শারীরিক অবস্থা কোনোভাবেই সাময়িক নয়। ওর চিকিৎসা থেমে গেলে সেটা মৃত্যুর শামিল।”

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত