আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ইস্পাত-অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার ঘোষণা

ইস্পাত-অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করার ঘোষণা

ছবিঃ এলএবাংলাটাইমস

ইস্পাত আর অ্যালুমিনিয়ামের আমদানি শুল্ক বাড়িয়ে দ্বিগুণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে দেশটিতে ধাতবপণ্য দুটির আমদানি শুল্ক ২৫ থেকে বেড়ে ৫০ শতাংশে উন্নীত হবে। আগামী বুধবার এ ঘোষণা কার্যকর হবে।

পেনসিলভানিয়ার পিটসবার্গে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প ওই ঘোষণা দেন। তিনি বলেন, এ উদ্যোগ স্থানীয় ইস্পাতশিল্পের জন্য সহায়ক হবে। এটা জাতীয় সরবরাহ বাড়াতে সহায়তা করবে। একই সঙ্গে এ খাতে চীনা নির্ভরতা কমিয়ে আনবে।

ট্রাম্প আরও জানান, মার্কিন প্রতিষ্ঠান ইউএস ইস্পাত ও জাপানের নিপ্পন স্টিলের মধ্যে একটি অংশীদারত্বের মাধ্যমে এ অঞ্চলের (পিটসবার্গ) ইস্পাত উৎপাদনে ১৪ বিলিয়ন (১ হাজার ৪০০ কোটি) ডলার বিনিয়োগ করা হবে। তবে এ অংশীদারত্বের বিশদ এখনো স্পষ্টভাবে জানানো হয়নি। এমনকি দুই প্রতিষ্ঠানের মধ্যে এখনো আনুষ্ঠানিক চুক্তিও হয়নি।

গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রসিডেন্টের দায়িত্ব নেন ট্রাম্প। এর পর থেকে ঝড়ের গতিতে চীন, কানাডাসহ একের পর এক দেশের পণ্যের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করে তুমুল আলোচনা-সমালোচনার জন্ম দেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার ট্রাম্প ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর আমদানি শুল্ক দ্বিগুণ করার ঘোষণা দিলেন।

সমাবেশে উপস্থিত ইস্পাতশিল্পের বিপুলসংখ্যক কর্মীর উদ্দেশে ট্রাম্প বলেন, ‘(এ শিল্পে) কোনো ছাঁটাই হবে না। আউটসোর্সিংও করা হবে না। যুক্তরাষ্ট্রের ইস্পাতশিল্পের কর্মীরা প্রত্যেকে শিগগিরই ৫ হাজার ডলার বোনাস পাবেন।’

বক্তব্যের শুরুতেই ট্রাম্প বলেন, তিনি পিটসবার্গে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ইস্পাত প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইউএস স্টিলকে ‘রক্ষা করতে’ চান।

এর আগে ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদে ইস্পাতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। দেশটির ইস্পাত খাতের ‘টিকে থাকার জন্য’ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বাড়ানোর ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্পের সমাবেশে উপস্থিত থাকা স্থানীয় ইউনাইটেড স্টিলওয়ার্কার্স ইউনিয়নের সদস্য জোজো বারগেস বলেন, এটা ইস্পাতশিল্পের কর্মীদের জন্য দারুণ একটা দিন। জাপানের সঙ্গে অংশীদারত্বের বিষয়ে জোজো আশা প্রকাশ করে বলেন, এটা এ অঞ্চলে ইস্পাত কর্মীদের নতুন প্রজন্ম তৈরিতে সহায়তা করবে।

ট্রাম্পের প্রথম মেয়াদে ইস্পাতের ওপর শুল্কারোপের পরের বছরগুলোয় ‘বিপুল অর্থ উপার্জনের’ কথাও এ সময় স্মরণ করেন জোজো।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত