আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

'ছেলের শরীর থেকে ভূত তাড়ানোর সময় মৃত্যু', মা’র বিরুদ্ধে খুনের অভিযোগ

'ছেলের শরীর থেকে ভূত তাড়ানোর সময় মৃত্যু', মা’র বিরুদ্ধে খুনের অভিযোগ

ছবিঃ এলএবাংলাটাইমস

ফ্লোরিডার ফোর্ট পিয়ার্স এলাকায় ৬ বছর বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তার মায়ের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির খুনসহ একাধিক অভিযোগ গঠন করেছে পুলিশ। শিশুটি দীর্ঘ দুই সপ্তাহ স্কুলে অনুপস্থিত থাকার পর এক welfare check এর সময় পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।

স্ট্রুকি কাউন্টির শেরিফ রিচার্ড ডেল টোরো জানান, মৃত শিশুর নাম রা’মাইল পিয়ের, সে স্যামুয়েল গেইন্স একাডেমির শিক্ষার্থী ছিল। ১৪ই মে সে শেষবার স্কুলে উপস্থিত ছিল। ৩১ মে পুলিশ তার বাসায় যায় এবং শিশুটির মা, রনডা জয়েস পলিনিস, পুলিশ সদস্যদের শিশুটির শয়নকক্ষে নিয়ে গেলে সেখানেই বিছানায় তার নিথর দেহ পাওয়া যায়।

সংবাদ সম্মেলনে শেরিফ ডেল টোরো বলেন, ‘মায়ের দাবি অনুযায়ী, তিনি বিশ্বাস করতেন ঈশ্বর তাকে বলছিলেন যে, তার ছেলের শরীর থেকে ভূত তাড়াতে হবে। সন্তানটি নড়াচড়া বন্ধ করে দিলে এবং মৃত্যুবরণ করলে তিনি ভেবেছিলেন, ভূত তাড়ানো হয়ে গেছে এবং সন্তানটি পুনরায় ফিরে আসবে’।

পুলিশ জানায়, শিশুটির মৃত্যু ১৮ মে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে—যেদিন মা সর্বশেষ তার সঙ্গে কথা বলেন। মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি, তবে ফরেনসিক বিভাগের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তদন্ত চলমান থাকায় তারা আপাতত বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে।

রনডা পলিনিসের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির খুন, মৃত্যুর তথ্য গোপন রাখা এবং মৃতদেহ স্পর্শ বা নাড়াচাড়া করার অভিযোগ আনা হয়েছে। শনিবার আদালতে হাজির করা হলে হত্যার অভিযোগে তার জামিন নামঞ্জুর করা হয়। তার পক্ষে নিযুক্ত সরকারি আইনজীবী কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেরিফ জানান, ঘটনার সময় মা একবার হাসছিলেন আবার কাঁদছিলেন, যা মানসিক অস্থিরতার ইঙ্গিত দেয়। মা ও ছেলে ছাড়া বাসায় আর কেউ থাকতেন না। আগেও পুলিশের নজরে এসেছিল পরিবারটি—একবার পারিবারিক কলহ এবং সর্বশেষ ১৭ মে মায়ের একটি “চিকিৎসাগত” সমস্যার কারণে, যা ঘটনার আগের দিন।

স্ট্রুকি কাউন্টি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা শিক্ষার্থী ও কর্মীদের জন্য শোক ও মানসিক সহায়তা পরিষেবা চালু করেছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘এই হৃদয়বিদারক সময়ে আমরা শিক্ষার্থীটির পরিবার, বন্ধু, সহপাঠী এবং যারা তাকে ভালোবাসতেন তাদের পাশে রয়েছি’।

তদন্ত চলমান থাকায় স্কুল কর্তৃপক্ষ আপাতত আর কোনো মন্তব্য করছে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত