আপডেট :

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

কলোরাডোতে এক বছর ধরে হামলার পরিকল্পনা করছিলেন সন্দেহভাজন

কলোরাডোতে এক বছর ধরে হামলার পরিকল্পনা করছিলেন সন্দেহভাজন

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ইসরায়েলপন্থী একটি বিক্ষোভে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি এক বছর ধরে হামলার পরিকল্পনা করছিলেন বলে গতকাল সোমবার আইনজীবীরা জানিয়েছেন। মার্কিন নাগরিকত্ব না থাকায় আগ্নেয়াস্ত্র কিনতে পারেননি তিনি। এ কারণে বন্দুকের বদলে পেট্রলবোমা দিয়ে হামলা করেছেন।

গত রোববার দুপুরে কলোরাডোর বোল্ডার শহরে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনার পরপরই সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর নাম মোহাম্মদ সাব্রি সোলিমান। ৪৫ বছর বয়সী এই ব্যক্তি মিসরের নাগরিক।

সাব্রি সোলিমান তদন্তকারী কর্মকর্তাদের বলেছেন, তিনি ‘সব জায়নবাদীকে হত্যা করতে চেয়েছিলেন’। কিন্তু তাঁর মেয়ে হাইস্কুল থেকে স্নাতক না করা পর্যন্ত বোল্ডার শহরে হামলা চালানো স্থগিত রেখেছিলেন। অঙ্গরাজ্য ও ফেডারেল আদালতের নথি অনুযায়ী, তাঁর বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা ও ঘৃণাজনিত অপরাধের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ ও এফবিআইয়ের হলফনামায় বলা হয়েছে, সোলিমান জানিয়েছেন, গোপনে আগ্নেয়াস্ত্র বহনের অনুমতিপত্র পাওয়ার জন্য তিনি একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়ে বন্দুক চালানো শিখেছিলেন। কিন্তু অভিবাসন-সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে শেষ পর্যন্ত পেট্রলবোমা ব্যবহার করে হামলা চালান। ইউটিউব থেকে পেট্রলবোমা তৈরির পদ্ধতি শিখেছেন বলে তদন্তকারী কর্মকর্তাদের জানান সোলিমান।

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) ভারপ্রাপ্ত পরিচালক টড লায়ন্স বলেন, সোলিমান পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে এসেছিলেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি নিজ দেশে ফিরে যাননি। তাঁর কর্মসংস্থানের অনুমতিপত্রের (ওয়ার্ক পারমিট) মেয়াদও শেষ হয়ে গেছে।

সোলিমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার সমর্থনে দাখিল করা পুলিশ হলফনামায় বলা হয়েছে, তিনি মিসরে জন্মগ্রহণ করেছেন। ১৭ বছর কুয়েতে ছিলেন এবং ৩ বছর আগে কলোরাডো স্প্রিংসে এসে বসবাস শুরু করেন। সেখানে তিনি স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে থাকতেন।

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা রোববারের সহিংসতাকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে দমন-পীড়নের উদাহরণ হিসেবে তুলে ধরেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক্সে পোস্ট করে বলেন, ‘গতকালের ভয়াবহ হামলার পরিপ্রেক্ষিতে সব জঙ্গি, তাঁদের পরিবার এবং ভিসায় থাকা জঙ্গি-সমর্থকদের জানিয়ে দিচ্ছি, ট্রাম্প প্রশাসনের অধীন আমরা আপনাদের খুঁজে বের করব, ভিসা বাতিল করব এবং বহিষ্কার করব।’

বোল্ডার পুলিশের হলফনামা অনুযায়ী, সোলিমান এক বছর ধরে এ হামলার পরিকল্পনা করেছিলেন। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত জনপ্রিয় পথচারী শপিং এলাকা পার্ল স্ট্রিট মলে এ হামলা করা হয়।

হামলায় ভুক্তভোগীদের অনেকেই ছিলেন বয়স্ক। তাঁরা ‘রান ফর দেয়ার লাইভস’ নামের একটি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নিয়েছিলেন। সংগঠনটি মূলত হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির ব্যাপারে দাবি নিয়ে কাজ করে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বলেন, ‘ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচিত এ ঘটনার জন্য অভিযুক্তকে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির মুখোমুখি হতে হবে।

কর্তৃপক্ষ জানায়, সন্দেহভাজনকে যেখানে আটক করা হয়েছিল, তার কাছাকাছি এলাকা থেকে ১৬টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায়, কাছেই পার্ক করে রাখা তাঁর গাড়ি থেকে একটি গ্যাসোলিনের ক্যানিস্টার এবং ঘটনাস্থল থেকে পেট্রলভর্তি একটি আগাছানাশক স্প্রেয়ার পাওয়া গেছে।

ফেডারেল আদালতে ঘৃণাজনিত অপরাধের অভিযোগে দোষী প্রমাণিত হলে সোলিমানের সর্বোচ্চ সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড। আর অঙ্গরাজ্যের আদালতে করা হত্যাচেষ্টার একাধিক অভিযোগে সর্বোচ্চ ৩৮৪ বছর কারাদণ্ড হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত