আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ট্রাম্প-সি চিন পিং দেড় ঘণ্টার ফোনালাপ

ট্রাম্প-সি চিন পিং দেড় ঘণ্টার ফোনালাপ

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ফোনে কথা বলেছেন। বৃহস্পতিবার দুই নেতা প্রায় দেড় ঘণ্টা কথা বলেন। বাণিজ্য নিয়ে দুজনের মধ্যে ‘খুবই ভালো’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। এ ছাড়া দুই নেতা পরস্পরকে দুই দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘প্রায় দেড় ঘণ্টা আলাপ হয়েছে। এতে উভয় দেশের জন্যই অত্যন্ত ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে।’ যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য প্রতিনিধিদল শিগগিরই নতুন করে বৈঠকে বসবে বলেও জানান তিনি।

ট্রাম্প আরও লেখেন, ‘প্রেসিডেন্ট সি অত্যন্ত সৌজন্যের সঙ্গে আমাকে ও ফার্স্ট লেডিকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমিও পাল্টা আমন্ত্রণ জানিয়েছি। এটি এমন একটি বিষয়, দুটি মহান জাতির প্রেসিডেন্ট হিসেবে যার জন্য আমরা উভয়েই অপেক্ষা করছি।’

এদিকে ফোনালাপে ট্রাম্পকে দ্বিপক্ষীয় সম্পর্কের ‘গতিপথ সংশোধন’ করার কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া এ তথ্য দিয়েছে।

ট্রাম্পকে সি বলেন, ‘চীন-মার্কিন সম্পর্কের বিশাল জাহাজের গতিপথ ঠিক করতে আমাদের এটি ভালোভাবে পরিচালনা করতে হবে এবং সঠিক দিকনির্দেশনা দিতে হবে। বিশেষ করে সব ধরনের হস্তক্ষেপ এবং এমনকি ধ্বংসাত্মক প্রভাব দূর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

গত মাসে জেনেভায় স্বাক্ষরিত ‘বাণিজ্যযুদ্ধ বিরতিকে’ ঝুঁকিতে ফেলার জন্য বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের কর্মকর্তারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তোলার পর এই আহ্বান জানানো হলো।

এ ছাড়া দুই দেশের সংঘাত এড়াতে তাইওয়ান ইস্যু সতর্কতার সঙ্গে সামলাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন সি। ফোনালাপে তিনি বলেন, ওয়াশিংটনের উচিত হবে তাইওয়ান প্রশ্ন সতর্কতার সঙ্গে সামলানো, যাতে চীন ও যুক্তরাষ্ট্রকে সংঘাত ও মুখোমুখি অবস্থানে ঠেলে দেওয়ার তাইওয়ানের স্বাধীনতাকামীদের তৈরি ঝুঁকি এড়ানো যায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত