আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ট্রাম্প বললেন, ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক "শেষ"

ট্রাম্প বললেন, ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে তার সঙ্গে টেক বিলিয়নিয়ার ইলন মাস্কের সম্পর্ক এখন "শেষ"।

শনিবার NBC নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক কি আর আছে? জবাবে তিনি বলেন, “আমার ধারণা, না। এটা শেষ।” এবং যখন প্রশ্ন করা হয়, তিনি কি এই সম্পর্ক মেরামত করতে চান, তখন তিনি সোজাসাপ্টা “না” বলেন।

এই মন্তব্য আসে ট্রাম্প ও মাস্কের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নাটকীয় দ্বন্দ্বের প্রেক্ষিতে।

ইলন মাস্ক, যিনি একসময় ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বিপুল অর্থ অনুদান দিয়েছিলেন এবং হোয়াইট হাউসে উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন, সম্প্রতি ট্রাম্পের গুরুত্বপূর্ণ কর ও ব্যয় বিল (যেটিকে ট্রাম্প ‘Big Beautiful Bill’ নামে অভিহিত করেছেন) প্রকাশ্যে সমালোচনা করেন।

মাস্ক অভিযোগ করেন, এই বিল পাস হলে এটি যুক্তরাষ্ট্রের বাজেটে ট্রিলিয়ন ডলারের ঘাটতি সৃষ্টি করবে এবং তিনি ডজ (Doge - Department of Government Efficiency)-এর প্রধান হিসেবে সরকারের খরচ কমানোর জন্য যে কাজ করেছিলেন, তা ধ্বংস করে দেবে।

মাস্ক ১২৯ দিন ডজ-এ কাজ করার পর পদত্যাগ করেন এবং নিজের প্ল্যাটফর্ম X-এ বিলটিকে “ঘৃণাজনক বিকৃতি” বলে অভিহিত করেন, যদিও সে সময় তিনি ট্রাম্পের নাম উল্লেখ করেননি। কিন্তু পরবর্তীতে ট্রাম্প মাস্কের আচরণে “হতাশ” বলে মন্তব্য করেন।

এর জবাবে মাস্ক একাধিক পোস্টে ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেন। তিনি দাবি করেন, “ট্রাম্প আমার সাহায্য ছাড়া জিততে পারতেন না।” এমনকি তিনি ট্রাম্পের নাম জেফরি এপস্টেইনের কুখ্যাত মামলার সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেন, যদিও পরে তিনি সেই পোস্ট মুছে দেন। এপস্টেইনের আইনজীবীরা এই দাবি অস্বীকার করেছেন।

ট্রাম্প তার Truth Social প্ল্যাটফর্মে মাস্ককে “পাগল” বলে অভিহিত করেন এবং হুমকি দেন, মাস্কের ফেডারেল কন্ট্রাক্ট বাতিল করা হবে।

ট্রাম্প বলেন, “তিনি (মাস্ক) প্রেসিডেন্টের অফিসের প্রতি অসম্মান দেখিয়েছেন। এটা খুবই খারাপ বিষয়।”

মাস্ক, যিনি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত এবং প্রায় ২৫০ মিলিয়ন ডলার ট্রাম্পের প্রচারণায় দান করেছিলেন, এবার ইঙ্গিত দিয়েছেন তিনি ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প-বিরোধী প্রার্থীদের সমর্থন করতে পারেন। এতে ট্রাম্পপন্থী আইনপ্রণেতারা চাপে পড়তে পারেন।

ট্রাম্প সতর্ক করে বলেন, যদি মাস্ক ডেমোক্রেট প্রার্থীদের সমর্থন দেন যারা রিপাবলিকানদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে তার "গুরুতর পরিণতি" হবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত