আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

আরকানসাস থেকে পালানো সাবেক পুলিশ প্রধান গ্রেফতার

আরকানসাস থেকে পালানো সাবেক পুলিশ প্রধান গ্রেফতার

ছবিঃ এলএবাংলাটাইমস

ধর্ষণ ও হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত সাবেক পুলিশ প্রধান গ্রান্ট হারডিনকে প্রায় দুই সপ্তাহ পর অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ২৫ মে আরকানসাসের একটি কারাগার থেকে পালিয়ে গিয়েছিলেন।

কারাগার থেকে মাত্র ১.৫ মাইল (২.৫ কিমি) দূরে মোসাসিন ক্রিক এলাকায় তাকে আটক করা হয়। তিনি পালানোর চেষ্টা করেছিলেন, তবে পুলিশ সদস্যরা দ্রুত তাকে মাটিতে ফেলে ধরে ফেলেন বলে জানান আরকানসাস কারাগার কর্তৃপক্ষের একজন মুখপাত্র।

হারডিনের পরিচয় তার আঙ্গুলের ছাপের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে, বলে জানিয়েছে ইজার্ড কাউন্টি শেরিফ অফিস।

প্রতারণার আশ্রয় নিয়ে কারাগার থেকে পালানোর জন্য তিনি পুলিশ বাহিনীর পোশাকের মতো দেখতে একটি পোশাক তৈরি করেছিলেন। তিনি বর্তমানে ৩০ বছরের কারাদণ্ডে হত্যার এবং ৫০ বছরের দণ্ডে ধর্ষণের সাজা ভোগ করছেন।

শুক্রবার বিকেল ৩:৪৫ মিনিটে তাকে আবার গ্রেফতার করা হয়। শেরিফ অফিস এক বিবৃতিতে জানিয়েছে, “এই অভিযানে জড়িত সকল আইন প্রয়োগকারী সংস্থা ও সংশোধনাগার বিভাগের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

আরকানসাস সংশোধনাগার বিভাগ জানায়, পুলিশের ট্র্যাকিং কুকুর হারডিনের গন্ধ অনুসরণ করে তার অবস্থান শনাক্ত করে। “সে প্রায় দেড় সপ্তাহ ধরে পালিয়ে ছিল এবং সম্ভবত আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না,” বলেন অফিসার র‍্যান্ড চ্যাম্পিয়ন।

আরকানসাসের গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স বলেন, “অবশেষে হারডিন গ্রেফতার হওয়ায় রাজ্যের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।” তিনি ফেডারেল এজেন্সি এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে ধন্যবাদ জানান, যারা এই অনুসন্ধানে সহায়তা করেছে।

গ্রান্ট হারডিন ছিলেন গেটওয়ে শহরের সাবেক পুলিশ প্রধান, এবং তাকে “ডেভিল ইন দ্য ওজার্কস” নামে ডাকা হতো।

তিনি ২০১৭ সালে ৫৯ বছর বয়সী জেমস অ্যাপলটনকে গুলি করে হত্যা করেন। অ্যাপলটন ছিলেন শহরের পানিবিভাগের কর্মচারী এবং ঘটনার সময় তখনকার মেয়র অ্যান্ড্রু টিলম্যানের সঙ্গে কথা বলছিলেন। হারডিন প্রথম-ডিগ্রি হত্যার দায় স্বীকার করে ৩০ বছরের কারাদণ্ড পান।

এই মামলার সাজা ভোগকালে, তার বিরুদ্ধে ১৯৯৭ সালে আরকানসাসের রজার্স শহরের ফ্রাঙ্ক টিলারি এলিমেন্টারি স্কুলের এক ২৭ বছর বয়সী শিক্ষিকাকে ধর্ষণের ঘটনায় ডিএনএ প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে হারডিন ধর্ষণের দায় স্বীকার করে এবং ৫০ বছরের সাজা পান।

হারডিন গেটওয়ের পুলিশ প্রধান হওয়ার আগে ইউরেকা স্প্রিংস পুলিশ বিভাগেও কর্মরত ছিলেন।

তার গ্রেফতার হওয়ার একদিন আগে যুক্তরাষ্ট্রের সীমান্ত নিরাপত্তা সংস্থা বর্ডার প্যাট্রোল ট্যাকটিক্যাল টিম আরকানসাসের পার্বত্য অঞ্চলে অনুসন্ধানে অংশ নেয়, যেটি গুহা ও কঠিন ভূ-প্রকৃতির জন্য পরিচিত।

এক বিবৃতিতে, বর্ডার প্যাট্রোলের চিফ পেট্রোল এজেন্ট গ্লোরিয়া চাভেজ বলেন, “আমাদের দলের বিশেষ দক্ষতা ও প্রশিক্ষণ এই জটিল মিশনের জন্য উপযুক্ত ছিল।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত