আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

প্রাউড বয়েজ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা: মার্কিন সরকারের বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলারের মামলা

প্রাউড বয়েজ নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা: মার্কিন সরকারের বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলারের মামলা

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন কংগ্রেস ভবনে ২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার সাথে জড়িত ডানপন্থী চরমপন্থী গোষ্ঠী প্রাউড বয়েজ-এর পাঁচ নেতা এবার মার্কিন সরকারের বিরুদ্ধে ১০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন। তারা অভিযোগ করছেন, মামলার বিচারপ্রক্রিয়ায় তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করা হয়েছে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের শাস্তি দেওয়া হয়েছে।

শুক্রবার (স্থানীয় সময়) ফ্লোরিডায় দায়েরকৃত মামলাটিতে বলা হয়েছে, FBI এজেন্ট ও ফেডারেল প্রসিকিউটররা ব্যক্তিগত পক্ষপাতিত্বে অনুপ্রাণিত হয়ে মামলাগুলো পরিচালনা করেছেন। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, “ট্রাম্পের রাজনৈতিক মিত্রদের দমন ও শাস্তি দিতেই” এই নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

মামলাটি করেছেন পাঁচজন: হেনরি "এনরিক" টারিও, ইথান নরডিন, জোসেফ বিগস, জ্যাকারি রেল ও ডমিনিক পেজোলা।

এনরিক টারিও-কে কংগ্রেস ভবনে হামলার পরিকল্পনার জন্য ‘সেডিশিয়াস কনস্পিরেসি’ (রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র) অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়, যা এই পাঁচজনের মধ্যে সর্বোচ্চ। বাকি চারজনকেও একই ধরনের অভিযোগে সাজা দেওয়া হয়।

তবে চলতি বছরের শুরুতেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের সাজা ক্ষমা বা হ্রাস করেন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দায়িত্বগ্রহণের দিনে প্রায় ১,৫০০ জন অভিযুক্তকে ক্ষমা প্রদান করেন, যাদের মধ্যে এই পাঁচজনও ছিলেন। ট্রাম্প বলেন, “এই মানুষগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। ইতিহাসে এমন অন্যায় খুব কমই হয়েছে।”

মামলায় অভিযোগ করা হয়েছে, এই পাঁচজনকে "আইনি ব্যবস্থার নৃশংস ও পদ্ধতিগত অপব্যবহারের" শিকার হতে হয়েছে। এফবিআই এবং প্রসিকিউশন টিমকে অভিযুক্ত করা হয়েছে "প্রমাণ জালিয়াতি" এবং "সাক্ষীকে ভয় দেখানো"র মত গুরুতর অনিয়মে।

এই মামলাটি দায়ের করা হয়েছে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের (Department of Justice) বিরুদ্ধে, যা বর্তমানে ট্রাম্প প্রশাসনের অধীনে অ্যাটর্নি জেনারেল পাম বোন্ডি-র তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

৬ জানুয়ারির দাঙ্গার সঙ্গে জড়িত মামলায় মোট ১,৫৮৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে ৬০০ জনের বেশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণের অভিযোগে অভিযুক্ত।

দাঙ্গাকারীরা সেদিন লোহার রড, কাঠের ফালি, পতাকার খুঁটি, অগ্নিনির্বাপক যন্ত্র ও মরিচ স্প্রে দিয়ে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালায়। অনেক কংগ্রেস সদস্য নিরাপত্তার কারণে কংগ্রেস ভবন থেকে পালিয়ে যান।

যেখানে অনেক ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা এই ঘটনাকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে নিন্দা জানিয়েছেন, সেখানে ট্রাম্প এই ঘটনাকে “ভালোবাসার দিন” বলে উল্লেখ করেছেন। ট্রাম্পের এই ক্ষমা আদেশকে ডেমোক্র্যাটরা ইতিহাস বিকৃতির একটি দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করেছেন।

সাবেক হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি, যিনি দাঙ্গার সময় পালাতে বাধ্য হয়েছিলেন, ক্ষমা আদেশকে “আমাদের বিচারব্যবস্থার প্রতি চূড়ান্ত অপমান” বলে অভিহিত করেছেন।

এই মামলাটি নিয়ে মার্কিন বিচার বিভাগ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত