আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সান্তা আনা-তে আইসি’র অভিযানের পর উত্তাল বিক্ষোভ: কংগ্রেসম্যান লু কোরিয়ার তীব্র প্রতিবাদ

সান্তা আনা-তে আইসি’র অভিযানের পর উত্তাল বিক্ষোভ: কংগ্রেসম্যান লু কোরিয়ার তীব্র প্রতিবাদ

ছবিঃ এলএবাংলাটাইমস

অরেঞ্জ কাউন্টির সান্তা আনা-তে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট কর্তৃক অভিযান চালানো হয় বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন। এরপরই সান্তা আনা ফেডারেল বিল্ডিং-এর বাইরে বিক্ষোভ শুরু হয়, যা পরে পুলিশের হস্তক্ষেপে ছত্রভঙ্গ হয়।

রাত ৮:৩০টা পর্যন্ত ফেডারেল বিল্ডিং-এর আশেপাশে বিক্ষোভকারীদের অবস্থান দেখা যায়। পুলিশ জনসমাবেশকে অবৈধ ঘোষণা করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, পিপার বল এবং রাবার বুলেট ব্যবহার করা হয়। একটি লাইভ রিপোর্টে দেখা যায়, পুলিশ ফ্ল্যাশব্যাং ব্যবহার করলে বিক্ষোভকারীরাও পটকা ছুঁড়ে প্রতিক্রিয়া দেখান।

সান্তা আনা পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানায়, “আমাদের শহরে ইমিগ্রেশন এনফোর্সমেন্টকে ঘিরে চলমান বিক্ষোভ গভীর বিশ্বাস ও অনুভূতির প্রকাশ – আমরা তা বুঝি ও সম্মান করি।” শুরুতে শান্তিপূর্ণভাবে শুরু হওয়া সমাবেশ পরবর্তীতে সহিংস রূপ নেয়, যেখানে পুলিশ ও সাধারণ জনগণের ওপর বস্তু ছোড়া হয়।

ফেডারেল ভবনে আইস কর্মকর্তারা ‘ওভাররান’ হচ্ছিলেন – এমন পরিস্থিতিতে ইউএস অ্যাটর্নি বিল এ. এসাইলি শহর কর্তৃপক্ষকে সহায়তা চেয়ে ফোন করেন। তখন SAPD ব্যবস্থা নেয় এবং আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে "উপযুক্ত পদক্ষেপ" নেয়।

ডেমোক্র্যাট কংগ্রেসম্যান লু কোরিয়া এক বিবৃতিতে বলেন, “আমার নিজ শহরে এই ঘটনা ঘটছে—এটা মেনে নেওয়া যায় না।” তিনি অভিযোগ করেন, “শুধু বাইরে দাঁড়ানো এবং প্রোফাইলিংয়ের কারণে” অনেককে আটক করা হচ্ছে। তিনি বলেন, “গতকাল সবকিছু শান্ত ছিল। আজ হঠাৎ ICE এসে আমাদের প্রতিবেশী, যারা আমাদের শিশুদের স্কুলে নিয়ে যায়, বৃদ্ধদের যত্ন নেয়, আমাদের অর্থনীতিতে অবদান রাখে—তাদের তুলে নিয়ে যাচ্ছে?” তিনি সবাইকে গান্ধী ও মার্টিন লুথার কিং জুনিয়রের শিক্ষার আলোকে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ার আহ্বান জানান। সান্তা আনা ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট (SAUSD) এক বিবৃতিতে জানায়, তারা অভিবাসন সংক্রান্ত এনফোর্সমেন্ট কার্যক্রমের কারণে সৃষ্ট উদ্বেগ সম্পর্কে সচেতন এবং কমিউনিটির পাশে রয়েছে।

সান্তা আনা শহর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে "Know Your Rights" পেজে গিয়ে তথ্য ও সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে। কংগ্রেসম্যান কোরিয়া তাঁর অফিসে যোগাযোগের আহ্বান জানান যাদের আইনগত অধিকার সম্পর্কে প্রশ্ন রয়েছে।

সান্তা আনা-তে ICE এর হঠাৎ অভিযান স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি করেছে। এতে রাজনৈতিক নেতৃত্ব ও সমাজের বিভিন্ন অংশ থেকে প্রতিবাদ ও সহানুভূতি দেখা গেছে। শহরের শান্তি ও অধিকার রক্ষায় আইনি এবং গণতান্ত্রিক পথে প্রতিরোধ গড়ার আহ্বান জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত