আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ট্রাম্পের ট্যারিফ ডেডলাইনের আগেই চুক্তির আশায় ভারত

ট্রাম্পের ট্যারিফ ডেডলাইনের আগেই চুক্তির আশায় ভারত

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ৯ জুলাইয়ের আগে একটি বাণিজ্য চুক্তি সম্পাদনের ব্যাপারে ভারত আশাবাদী, জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। reciprocal tariffs বা পাল্টা শুল্ক আরোপের ওপর ৯০ দিনের বিরতি শেষ হওয়ার আগেই এই চুক্তির আশা করা হচ্ছে।

ফ্রান্সের দৈনিক লে ফিগারোকে দেওয়া এক সাক্ষাৎকারে, বর্তমানে বেলজিয়াম ও ফ্রান্স সফরে থাকা জয়শঙ্কর বলেন, “২ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প যখন 'লিবারেশন ডে' উপলক্ষে বিভিন্ন বৈশ্বিক বাণিজ্য অংশীদারের ওপর শুল্ক ঘোষণা করেন, তার আগেই ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা শুরু হয়েছিল।”

তিনি জানান, “প্রধানমন্ত্রী [নরেন্দ্র] মোদি ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তারা পারস্পরিক বাজারে প্রবেশাধিকার আরও সম্প্রসারণে সম্মত হয়েছিলেন। আমরা ৯ জুলাইয়ের আগে একটি চুক্তিতে পৌঁছাতে পারব বলে আশাবাদী।”

সেই দিনই দিল্লিতে মার্কিন প্রতিনিধিদল ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। এক নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় কর্মকর্তা রয়টার্সকে জানান, আলোচনাগুলো “গঠনমূলক” হয়েছে এবং “দ্বিপাক্ষিকভাবে লাভজনক ও ভারসাম্যপূর্ণ চুক্তি অর্জনের দিকে অগ্রগতিতে সহায়ক হয়েছে,” যার মধ্যে রয়েছে “শুরুতেই কিছু অগ্রগতি অর্জন”।

সম্প্রতি পর্যন্ত, যুক্তরাষ্ট্র ছিল ভারতের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। ২০২৩ সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ১৯০ বিলিয়ন ডলার।

ভারত ইতোমধ্যে বোর্বন হুইস্কি এবং মোটরসাইকেলের মতো কিছু পণ্যের ওপর শুল্ক কমিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখনো ভারতের সঙ্গে ৪৫ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতির মুখে রয়েছে, যা ট্রাম্প কমিয়ে আনতে চাচ্ছেন।

ট্রাম্প ও মোদি এর আগেই দুই দেশের মধ্যে বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছেন, যদিও কৃষিখাতের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল খাতে ভারত কোন ছাড় দিতে আগ্রহী নয়।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, এই মাসের শুরুতে হোয়াইট হাউস ট্রেড পার্টনারদের বলেছে, তারা যেন ‘সর্বোত্তম বাণিজ্য প্রস্তাব’ দেয়, কারণ সময় ফুরিয়ে আসছে।

গত সপ্তাহে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, তিনি ভারত-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে “খুবই আশাবাদী” এবং এটি “খুব বেশি দেরি না করেই সম্পন্ন হবে” বলে আশা করেন।

গত মে মাসে ট্রাম্প দাবি করেন, ভারত যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সব পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারে সম্মত হয়েছে। যদিও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ দাবি নাকচ করে বলেন, “সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত কিছুই ঠিক নয়।”

তিনি আরও একাধিকবার বলেছেন, যে কোনো বাণিজ্য চুক্তিই দুই দেশের জন্য লাভজনক ও ভারসাম্যপূর্ণ হতে হবে।

যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির বিষয়ে মন্তব্য করতে গিয়ে জয়শঙ্কর বলেন, “যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থে কাজ করছে এবং নিজেদের লাভ খুঁজছে।”

তিনি যোগ করেন, “সত্যি বলতে, আমিও তাদের সঙ্গে সেটাই করব।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত