আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

নিউ জার্সির অভিবাসী আটক কেন্দ্র থেকে পালানো ৪ জনের মধ্যে ২ জন পুনরায় গ্রেপ্তার

নিউ জার্সির অভিবাসী আটক কেন্দ্র থেকে পালানো ৪ জনের মধ্যে ২ জন পুনরায় গ্রেপ্তার

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউ জার্সির নিউয়ার্ক শহরের একটি অভিবাসী আটক কেন্দ্র থেকে পালানো চার বন্দির মধ্যে দুইজনকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এফবিআই।

এই চারজন বন্দি বৃহস্পতিবার নিউয়ার্কের Delaney Hall নামক একটি বেসরকারিভাবে পরিচালিত ১,০০০ শয্যার অভিবাসী আটক কেন্দ্র থেকে পালিয়ে যায়। নিউয়ার্কের মেয়র রাস বারাকা জানান, বন্দিরা “ভেতরের একটি দেয়াল ভেঙে” পালিয়ে যায়।

এফবিআই নিশ্চিত করেছে, পালিয়ে যাওয়া চারজনের মধ্যে জোয়েল এনরিক স্যান্ডোভাল-লোপেজ এবং জোয়ান সেবাস্টিয়ান কাস্তানেদা-লোজাদা নামের দুইজনকে পুনরায় আটক করা হয়েছে।

রবিবার এফবিআই নিউয়ার্ক অফিস বাকি দুইজন বন্দি—ফ্র্যাঙ্কলিন নরবের্তো বাউটিস্তা-রেয়েস ও আন্দ্রেস ফেলিপে পিনেদা-মোগোলিয়ন—এর বিরুদ্ধে ওয়ান্টেড পোস্টার প্রকাশ করে। এদের ধরিয়ে দেওয়ার জন্য তথ্যদাতাকে $১০,০০০ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

চারজনের সবাই পূর্বে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার হয়েছিল বলে DHS (Department of Homeland Security) এবং এফবিআই-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাউটিস্তা-রেয়েস, হন্ডুরাসের নাগরিক, মে মাসে গুরুতর হামলা, দেহে আঘাতের চেষ্টা, সন্ত্রাসী হুমকি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।

পিনেদা-মোগোলিয়ন, কলম্বিয়ান নাগরিক, এপ্রিলে ছোট চুরি ও পরবর্তীতে মে মাসে আবাসিক ডাকাতি, ডাকাতির ষড়যন্ত্র এবং ডাকাতির যন্ত্রপাতি বহনের জন্য গ্রেপ্তার হয়েছিলেন।

চারজনের কেউ কোনো আইনি সহায়তা পাচ্ছেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। তারা সবাই বর্তমানে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী "সরকারি হেফাজত থেকে পলায়ন" সংক্রান্ত অপরাধে অভিযুক্ত।

Delaney Hall আটক কেন্দ্রটি ২০১৩ সালে চালু হওয়ার পর থেকেই নানা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বারবার সমালোচনার মুখে পড়েছে। কেন্দ্রে অনিয়ম ও অব্যবস্থাপনার প্রতিবাদে সেখানে বহুবার বিক্ষোভ হয়েছে। এমনকি ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য লামোনিকা ম্যাকআইভার ও নিউয়ার্কের মেয়র রাস বারাকাও বিক্ষোভে অংশ নেন এবং আটক হন। পরে মেয়রের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হলেও, ম্যাকআইভারের বিরুদ্ধে ফেডারেল অফিসারদের কাজে বাধা দেওয়ার অভিযোগ গঠন করা হয়েছে—যা তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন।

‘নিউ জার্সি অ্যালায়েন্স ফর ইমিগ্রান্ট জাস্টিস’-এর নির্বাহী পরিচালক অ্যামি টোরেস জানান, কেন্দ্রটিতে দীর্ঘদিনের খাদ্যসংকট, পান করার অনুপযোগী পানি, দুর্বল নিরাপত্তা ও জনবল সংকটের কারণে দাঙ্গাসদৃশ পরিস্থিতি তৈরি হয়। পালানোর দিন বন্দিরা টানা ২০ ঘণ্টা অভুক্ত ছিলেন এবং সামান্য খাবার দেওয়া হলে উত্তেজনা শুরু হয়।

তবে DHS বলছে, আটক কেন্দ্রে কোনো “ব্যাপক দাঙ্গা” হয়নি।

এ ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরাপত্তা আরও জোরদার করেছে এবং পালিয়ে থাকা বাকি দুই বন্দিকে খুঁজে পেতে জনগণের সহায়তা চেয়েছে। এখনও Delaney Hall আটক কেন্দ্রে চাপা উত্তেজনা বিরাজ করছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত