আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

পশ্চিম ভার্জিনিয়ায় আকস্মিক বন্যায় ৫ জনের মৃত্যু, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে

পশ্চিম ভার্জিনিয়ায় আকস্মিক বন্যায় ৫ জনের মৃত্যু, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে

ছবিঃ এলএবাংলাটাইমস

 

যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ায় প্রবল বর্ষণের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৩ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। শনিবার রাতে হুইলিং ও ওহাইও কাউন্টিতে মাত্র আধা ঘণ্টার মধ্যে ২.৫ থেকে ৪ ইঞ্চি (৬ থেকে ১০ সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়, যার ফলে দ্রুত প্লাবিত হয়ে পড়ে সড়ক, সেতু, গ্যাস লাইনসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।

ওহাইও কাউন্টির জরুরি ব্যবস্থাপনা পরিচালক লু ভারগো বলেন, “বৃষ্টির পরপরই আমরা ৯১১ নম্বরে একের পর এক ফোন পেতে থাকি—মানুষ আটকে পড়েছে, সাহায্য চাইছে। কিন্তু আমাদের বহু স্থানে পৌঁছাতে বিলম্ব হয়েছে, কারণ একাধিক রাস্তা ও সেতু ভেঙে পড়েছে।”

তিনি আরও বলেন, “আমি ৩৫ বছর ধরে এই কাজ করছি। অনেক বড় বন্যা দেখেছি এই শহর ও কাউন্টিতে। কিন্তু এমন দ্রুত ও বিধ্বংসী প্লাবন কখনও দেখিনি।”

বন্যায় গাড়ি পানিতে ভেসে গেছে, কেউ কেউ গাছের ডালে উঠে জীবন বাঁচিয়েছেন এবং একটি মোবাইল হোমে আগুন লেগেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

রবিবার দুপুরে হুইলিং ও ওহাইও কাউন্টির দক্ষিণে অবস্থিত ম্যারিয়ন কাউন্টিতেও একই ধরনের আকস্মিক বন্যা দেখা দেয়। ওই অঞ্চলের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, সেতু, রাস্তা ও কয়েকটি বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় শুরু হওয়ার পর থেকে ৯১১ নম্বরে ইতিমধ্যে ১৬৫টির বেশি কল এসেছে।

এই পরিস্থিতিতে রাজ্যের গভর্নর প্যাট্রিক মোরিসি ম্যারিয়ন ও ওহাইও কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন।

হুইলিং শহরের দমকল প্রধান জিম ব্লেজিয়ার জানান, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালানো হয়। তিনি বলেন, “আমরা এখন ওহাইও নদী থেকে শুরু করে হুইলিং ক্রিক পর্যন্ত অঞ্চলজুড়ে উদ্ধার অভিযান চালাচ্ছি। তল্লাশি চালানো হচ্ছে নদীর পাড়, পানির নিচে থাকা গাড়ি এবং ভেসে আসা ধ্বংসাবশেষে। ব্যবহার করা হচ্ছে ড্রোন, প্রশিক্ষিত কুকুর এবং স্যুইফট ওয়াটার রেসকিউ টিম।”

রবিবার সন্ধ্যায় গভর্নর মোরিসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ২,৫০০ পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫-এ, নিখোঁজ রয়েছেন আরও ৩ জন।

গভর্নর বলেন, “এই বন্যা একপ্রকার বিরল ঘটনা, কারণ বৃষ্টি খুব সীমিত এলাকায় হলেও মাত্র এক ঘণ্টার মধ্যে ৩ থেকে ৪ ইঞ্চি পানি পড়েছে। এটি অত্যন্ত জটিল পরিস্থিতি তৈরি করেছে।”

তিনি আরও বলেন, “আমাদের এখন সবচেয়ে বড় লক্ষ্য হলো নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করা। আমাদের প্রতিবেশী, স্বজন, উদ্ধারকর্মীরা দিনরাত কাজ করছেন।”

এই বন্যার ঘটনা তার কয়েকদিন আগেই টেক্সাসের সান অ্যান্তোনিও শহরে ঘটে যাওয়া আরেকটি বন্যার পরেই ঘটলো, যেখানে প্রবল বৃষ্টিতে অন্তত ১৩ জন প্রাণ হারান। সেখানে কয়েক ঘণ্টার মধ্যে ৭ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছিল, যার ফলে বহু গাড়ি পানিতে ভেসে যায়।

বর্তমানে পশ্চিম ভার্জিনিয়ায় উদ্ধারকর্মীদের নিরলস প্রচেষ্টা চলছে, এবং এলাকাবাসীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত