আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা চালু, তবে বাড়ছে সোশ্যাল মিডিয়া তদারকি

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা চালু, তবে বাড়ছে সোশ্যাল মিডিয়া তদারকি

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র আবারও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, তবে এবার থেকে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রকাশ্যে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিরাপত্তা তদারকি জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া তদারকির ক্ষেত্র বাড়াতে হবে এবং তাঁদের মধ্যে এমন কোনো ইঙ্গিত আছে কি না, যা যুক্তরাষ্ট্রের নাগরিক, সংস্কৃতি, সরকার, প্রতিষ্ঠান বা মৌলিক নীতির প্রতি বিদ্বেষ প্রকাশ করে — তা খতিয়ে দেখতে হবে।

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মে মাসের শেষদিকে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছিল। এরপরই এই নতুন কড়া নির্দেশনা আসে, যার লক্ষ্য মূলত যুক্তরাষ্ট্র-বিরোধী মনোভাব পোষণকারী আবেদনকারীদের সীমিত করা।

এই নির্দেশনা প্রভাব ফেলবে সব ধরনের F ভিসা আবেদনকারীর ওপর, যা মূলত একাডেমিক শিক্ষার্থীদের জন্য ব্যবহৃত হয়।
এছাড়া, কারিগরি শিক্ষার জন্য ব্যবহৃত M ভিসা এবং বিনিময় প্রোগ্রামের জন্য ব্যবহৃত J ভিসা আবেদনকারীদের ওপরও একইভাবে প্রভাব পড়বে বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র।

যেসব আবেদনকারী তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্রাইভেট রাখেন, তাঁদেরকে তাঁদের কার্যকলাপ গোপন করার চেষ্টা করছেন বলে সন্দেহ করা হতে পারে, এমন ইঙ্গিতও দিয়েছে পররাষ্ট্র দপ্তর।

স্টেট ডিপার্টমেন্টের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “আমেরিকার নাগরিকরা আশা করে তাঁদের সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত কাজ করবে, এবং ট্রাম্প প্রশাসন প্রতিদিন সেটাই করছে।”

সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন বিদেশি সন্ত্রাসীদের সমর্থনকারী, সহায়তাকারী অথবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত ব্যক্তিদের শনাক্ত করেন। একইসঙ্গে ইহুদি-বিরোধী সহিংসতা বা হয়রানি চালানো ব্যক্তিদের বিরুদ্ধেও তদারকি বাড়াতে বলা হয়েছে।

এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের একটি বড় পরিসরের অভিযানের অংশ, যেখানে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ট্রাম্প এই প্রতিষ্ঠানগুলোকে অত্যন্ত বামঘেঁষা বলে অভিযুক্ত করেছেন এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভে ইহুদি বিদ্বেষ প্রতিরোধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন।

এর ফলে ট্রাম্প প্রশাসন শত শত মিলিয়ন ডলার অর্থায়ন বন্ধ করেছে, এবং কিছু শিক্ষার্থীকে দেশত্যাগে বাধ্য করার চেষ্টা করেছে কিংবা তাঁদের ভিসা বাতিল করার পদক্ষেপ নিয়েছে। যদিও এসবের অনেকটাই মার্কিন আদালত ঠেকিয়ে দিয়েছে।

বিশেষভাবে নজরে এসেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, যার ২৬৫ কোটি ডলার ফেডারেল অনুদান স্থগিত করা হয়েছে। ট্রাম্প হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ক্ষমতাও প্রত্যাহার করতে চেয়েছিলেন, তবে আদালতের অস্থায়ী আদেশে সেই পদক্ষেপ আপাতত স্থগিত রয়েছে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ২১০টির বেশি দেশের ১১ লক্ষ আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন বলে জানায় Open Doors নামক এক জরিপ প্রতিষ্ঠান।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত