আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যুক্তরাষ্ট্র থেকে পাঁচ অপরাধীকে এসওয়াতিনিতে বহিষ্কার, দেশে তীব্র প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্র থেকে পাঁচ অপরাধীকে এসওয়াতিনিতে বহিষ্কার, দেশে তীব্র প্রতিক্রিয়া

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র পাঁচজন ‘অপরাধী অবৈধ অভিবাসী’কে দক্ষিণ আফ্রিকার রাজতান্ত্রিক দেশ এসওয়াতিনিতে বহিষ্কার করেছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন জানান, বহিষ্কৃতরা ভিয়েতনাম, জ্যামাইকা, লাওস, কিউবা এবং ইয়েমেনের নাগরিক এবং এদের বিরুদ্ধে শিশু ধর্ষণ থেকে শুরু করে হত্যার মতো ভয়ংকর অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি এক্স (সাবেক টুইটার)–এ পোস্টে লিখেন, “এই ফ্লাইটে এমন কিছু অপরাধী ছিল, যাদের অপরাধ এতটাই নৃশংস যে, নিজ নিজ দেশ তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানায়।”

এসওয়াতিনির সরকার জানিয়েছে, জনগণের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দেওয়ায় পাঁচজন বন্দিকে বিশেষ নিরাপত্তার আওতায় কারাগারে রাখা হয়েছে। দেশটির সরকারি মুখপাত্র থাবিলে মাদলুলি বলেন, “এই বন্দিরা আমাদের কারা ব্যবস্থায় নির্জন ইউনিটে রাখা হয়েছে, যেখানে একই ধরনের অপরাধীদের রাখা হয়। আমরা জাতিকে আশ্বস্ত করছি, তারা দেশের নিরাপত্তার জন্য হুমকি নয়।”

তিনি আরও জানান, এসওয়াতিনি ও যুক্তরাষ্ট্র জাতিসংঘের অভিবাসন সংস্থার (IOM) সহায়তায় এই অপরাধীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করবে।

উল্লেখ্য, গত মাসে যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের তৃতীয় কোনো দেশে অভিবাসী পাঠানোর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলে এই ধরণের বহিষ্কারের পথ খুলে যায়। এর ফলে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে দক্ষিণ সুদান, এল সালভাদর এবং কোস্টারিকায় বিভিন্ন দেশের অভিবাসীদের পাঠিয়েছে।

এদিকে, এসওয়াতিনির মধ্যে এই পদক্ষেপ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশটির প্রভাবশালী গণতান্ত্রিক সংগঠন Swazi Solidarity Network একে “নিন্দনীয় চুক্তি” বলে অভিহিত করেছে। সংগঠনের মুখপাত্র লাকি লুখেলে বলেন, “এসওয়াতিনিকে অপরাধীদের আবর্জনার ভাগাড় বানানো চলবে না। আমাদের নাগরিকদের সুরক্ষা দরকার।”

এসওয়াতিনির কারাগারগুলোর সক্ষমতা নিয়েও জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। জনসাধারণ জানতে চাইছে, দেশটির কারা ব্যবস্থায় কি এই ধরনের বিপজ্জনক অপরাধীদের নিরাপদে আটকে রাখার সামর্থ্য রয়েছে?

বিশ্লেষকরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্র এসওয়াতিনিকে চাপ প্রয়োগ করেছে দেশের প্রধান রপ্তানি চিনি বাজারের সুযোগ-সুবিধা অব্যাহত রাখতে। যুক্তরাষ্ট্র এসওয়াতিনির চতুর্থ বৃহত্তম রপ্তানি গন্তব্য।

একই সময়ে, নাইজেরিয়া ট্রাম্প প্রশাসনের চাপ সত্ত্বেও ভেনেজুয়েলান বা অন্য দেশের অপরাধীদের গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছেন। তার প্রশাসন ছাত্র ভিসা, আশ্রয়প্রার্থী ও অস্থায়ী কর্মসংস্থান ভিসাধারীদের লক্ষ্য করে অভিযান চালিয়ে যাচ্ছে এবং শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকান ছাড়া বাকি সব শরণার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু এখন কেবল অবৈধ অভিবাসীদের নয়, বৈধ ভিসাধারীদের ক্ষেত্রেও ব্যাপকভাবে প্রভাব ফেলছে।

এ ঘটনাটি আন্তর্জাতিক মহলে প্রশ্ন তুলেছে—তৃতীয় কোনো দেশ কি কেবল রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য অপরাধীদের ‘ডাম্পিং গ্রাউন্ড’ হতে পারে?

এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত