আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

বিদেশি সাহায্য ও পাবলিক মিডিয়ায় বড় কাটছাঁট: ট্রাম্পের টেবিলে নতুন বিল

বিদেশি সাহায্য ও পাবলিক মিডিয়ায় বড় কাটছাঁট: ট্রাম্পের টেবিলে নতুন বিল

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস সম্প্রতি একটি বিতর্কিত বিল পাস করেছে, যাতে প্রায় ৯ বিলিয়ন ডলার বাজেট কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই কাটছাঁট মূলত বিদেশি সহায়তা, উন্নয়ন সহায়তা ও পাবলিক ব্রডকাস্টিং খাতকে কেন্দ্র করে। শুক্রবার রাতে ২১৬–২১৩ ভোটে বিলটি পাস হয়, যেখানে সকল ডেমোক্র্যাট এবং মাত্র দুইজন রিপাবলিকান এর বিরুদ্ধে ভোট দেন। এই বিল এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে।

বিলটির মাধ্যমে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সাহায্য সংস্থা USAID এবং গণমাধ্যম প্রতিষ্ঠান NPR ও PBS-এর মতো পাবলিক মিডিয়া প্রতিষ্ঠানের অর্থায়নে বড় রকমের কাটছাঁট আসবে। যদিও প্রাথমিক প্রস্তাবে ৯.৪ বিলিয়ন ডলার কমানোর কথা বলা হয়েছিল, তবে শেষ পর্যন্ত সেনেটের আপত্তির কারণে ৪০০ মিলিয়ন ডলার পেপফার প্রোগ্রামের (যেটি এইডস প্রতিরোধে কাজ করে) জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

রিপাবলিকান স্পিকার মাইক জনসন এই উদ্যোগকে সরকারের খরচ কমানোর প্রথম পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তার ভাষায়, “এটাই শুরু মাত্র।” তবে এই বিল নিয়ে ব্যাপক সমালোচনাও রয়েছে। অনেকের মতে, এই বাজেট ছাঁটাই পাবলিক ব্রডকাস্টিং সেবাকে দুর্বল করবে, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি অবস্থার সময়। উদাহরণস্বরূপ, আলাস্কার সাম্প্রতিক ভূমিকম্প ও সুনামি সতর্কতায় NPR-এর সম্প্রচার হাজারো মানুষের জীবন রক্ষা করেছে বলে জানায় সংস্থার প্রেসিডেন্ট ক্যাথরিন মাহার।

এটি গত ৩০ বছরে প্রথমবারের মতো একটি ‘rescission package’ পাস হলো কংগ্রেসে। এখন নজর ট্রাম্পের দিকে, যিনি ইতোমধ্যেই এক পোস্টে বলেছেন, “THIS IS BIG!!!” — ইঙ্গিত দিচ্ছেন তিনি বিলটি সমর্থন করতে যাচ্ছেন।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত