আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

গুয়াতেমালার জঙ্গলে পাওয়া কঙ্কাল সম্ভবত ২০২৩ সালে নিখোঁজ হওয়া মার্কিন পাখি পর্যবেক্ষকের

গুয়াতেমালার জঙ্গলে পাওয়া কঙ্কাল সম্ভবত ২০২৩ সালে নিখোঁজ হওয়া মার্কিন পাখি পর্যবেক্ষকের

ছবিঃ এলএবাংলাটাইমস

গুয়াতেমালার জঙ্গলের এক প্রত্নতাত্ত্বিক স্থানের কাছ থেকে উদ্ধার করা মানব কঙ্কাল প্রায় আড়াই বছর আগে নিখোঁজ হওয়া মার্কিন পাখি পর্যবেক্ষক রেমন্ড ভিনসেন্ট অ্যাশক্রফটের হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

গুয়াতেমালার অ্যাটর্নি জেনারেলের দপ্তরের কর্মকর্তা কার্লোস সোসা জানান, কঙ্কালের পাশে যে লিলাক রঙের শার্ট, স্যান্ডেল ও শর্টস পাওয়া গেছে, তা নিখোঁজের দিন অ্যাশক্রফট যেগুলো পরেছিলেন তার সঙ্গে মিলে গেছে।

৬৬ বছর বয়সী অ্যাশক্রফট ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান প্রাচীন মায়া নগরী টিকাল ভ্রমণে আসা একটি বার্ডওয়াচিং দলের সদস্য ছিলেন।

তাঁর নিখোঁজ হওয়ার সময়, স্ত্রী জানিয়েছিলেন যে অ্যাশক্রফট আগেই হোটেলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তিনি সেখানে পৌঁছাননি।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, অ্যাশক্রফটের স্ত্রী তখনও দলটির সঙ্গে ছিলেন এবং ছবি তুলছিলেন। পরে হোটেল কক্ষে না ফেরায় তিনি দ্রুতই স্বামীকে নিখোঁজ ঘোষণা করেন।

অ্যাশক্রফট দল থেকে আলাদা হওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যেই উদ্ধার অভিযান শুরু হয়। কিন্তু কোনো চিহ্ন পাওয়া যায়নি। জাতীয় উদ্যানে ঘন জঙ্গল তল্লাশিতে ব্যবহার করা হয় স্নিফার কুকুরও, কিন্তু কোনো ফল মেলেনি।

নিখোঁজের কয়েক সপ্তাহ পর আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল অ্যাশক্রফটের জন্য একটি ‘ইয়েলো নোটিস’ জারি করে। তবে তখনও কোনো সন্ধান মেলেনি, এমনকি তাঁর কোনো জিনিসপত্রও পাওয়া যায়নি।

এই সপ্তাহে অবশেষে টিকাল প্রত্নতাত্ত্বিক স্থান থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে, এক গ্রামের বাসিন্দারা ঘন জঙ্গলের মধ্যে মানব কঙ্কাল ও অ্যাশক্রফটের পোশাকের সঙ্গে মিলে যাওয়া কাপড় দেখতে পান বলে জানান কার্লোস সোসা।

তিনি বলেন, “কঙ্কালটি ঘন গাছপালার ভিতর এমন জায়গায় ছিল, যেখানে কেবল হেঁটে যাওয়া যায়।”

তিনি আরও জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে কঙ্কালটি অ্যাশক্রফটের কিনা।

টিকাল ন্যাশনাল পার্কে অতীতেও এবং পরবর্তীতেও পর্যটক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

২০২২ সালে, ৫৩ বছর বয়সী এক জার্মান নাগরিক দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং পরে হিট স্ট্রোকে মারা যান।

২০২৩ সালেও, একটি ফরাসি পরিবার দুই দিন নিখোঁজ থাকার পর পানিশূন্য অবস্থায় উদ্ধার হয়, তবে তারা নিরাপদে ছিলেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত