আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফিলিপাইন পণ্যে ১৯% শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র: ঘোষণা ট্রাম্পের

ফিলিপাইন পণ্যে ১৯% শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র: ঘোষণা ট্রাম্পের

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ফিলিপাইন থেকে আমদানি করা পণ্যে ১৯% শুল্ক আরোপ করা হবে। হোয়াইট হাউসে ফিলিপাইনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর তিনি এই ঘোষণা দেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, "এটি ছিল একটি চমৎকার সফর এবং আমরা আমাদের বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছি।" তিনি জানান, নতুন এই চুক্তির আওতায় ফিলিপাইন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক সরিয়ে নেবে এবং উভয় দেশ সামরিক সহযোগিতায় একমত হবে।

তবে ফিলিপাইন সরকার এই চুক্তি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এই ঘোষণায় দেশটি এমন একটি শুল্কের মুখোমুখি হচ্ছে, যা আগের ঘোষিত হুমকির চেয়েও বেশি। এপ্রিল মাসে ট্রাম্প বিশ্বব্যাপী ব্যাপক শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছিলেন।

ট্রাম্প দাবি করেন, শুল্ক আরোপের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের জন্য “অন্যায্য” বিদেশি নীতিমালার বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে চান। এরপর থেকেই তিনি যুক্তরাজ্য, চীন, ইন্দোনেশিয়ার সঙ্গে আলাদা আলাদা বাণিজ্য আলোচনা শুরু করেন, যদিও অনেক ক্ষেত্রেই এসব চুক্তি এখনও সম্পূর্ণভাবে বাস্তবায়িত বা নিশ্চিত হয়নি।

আগামী ১ আগস্ট থেকে আরও এক দফা নতুন উচ্চ হারে শুল্ক কার্যকর হওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। ফলে ইউরোপীয় ইউনিয়ন ও কানাডাসহ যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য অংশীদাররা অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মঙ্গলবার বলেন, “আমরা জটিল আলোচনা চালিয়ে যাচ্ছি, তবে যেকোনো মূল্যে চুক্তি করাই লক্ষ্য নয়।” তিনি জানান, কানাডা খারাপ কোনো চুক্তি গ্রহণ করবে না।

ট্রাম্পের প্রথম দফা শুল্ক পরিকল্পনা এপ্রিল মাসে যখন প্রকাশিত হয়, তখনই বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা দেখা দেয়। সেই সময় তিনি কিছু কঠোর শুল্ক সাময়িকভাবে স্থগিত রাখলেও অধিকাংশ পণ্যের ওপর ১০% এবং গাড়ি, তামা, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো পণ্যে উচ্চহারে শুল্ক বহাল রাখেন।

সম্প্রতি মার্কিন বাজার স্থিতিশীল থাকায় ট্রাম্প আবারো উচ্চহারে শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন। আগামী ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে বলে জানিয়ে বিভিন্ন দেশকে চিঠি দিয়েছেন তিনি।

ফিলিপাইনের প্রতি লেখা এক চিঠিতে তিনি উল্লেখ করেন, দেশটির পণ্যে ২০% শুল্ক আরোপ করা হবে, যা এপ্রিলের ১৭% হুমকির চেয়েও বেশি ছিল। কিন্তু সর্বশেষ ঘোষণায় এই হার কমিয়ে ১৯% করা হয়েছে।

বুধবার ফিলিপাইনের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, শুল্ক হার কিছুটা কমানো “উৎসাহব্যঞ্জক”। তারা বলেছে, “আমরা আমাদের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত করার নতুন উপায় খুঁজে চলব।”

উল্লেখ্য, ফিলিপাইন যুক্তরাষ্ট্রের তুলনামূলকভাবে ছোট বাণিজ্য অংশীদার। ২০২৩ সালে দেশটি প্রায় ১৪.২ বিলিয়ন ডলারের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে, যার মধ্যে রয়েছে গাড়ির যন্ত্রাংশ, ইলেকট্রনিক যন্ত্রপাতি, বস্ত্র ও নারকেল তেল।

এদিকে, নতুন এই শুল্ক ব্যবসা খাতে ব্যয় বাড়িয়ে দিচ্ছে। জেনারেল মোটরস জানিয়েছে, গত তিন মাসে শুল্কের কারণে তাদের ১ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে। অপরদিকে জিপ নির্মাতা স্টেলান্টিস জানায়, তাদের ক্ষতি হয়েছে প্রায় ৩০০ মিলিয়ন ইউরো।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত