আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

কোলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ২০০ মিলিয়ন ডলারের নিষ্পত্তি চুক্তি

কোলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ট্রাম্প প্রশাসনের ২০০ মিলিয়ন ডলারের নিষ্পত্তি চুক্তি

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে কোলম্বিয়া বিশ্ববিদ্যালয় এক ঐতিহাসিক নিষ্পত্তি চুক্তিতে পৌঁছেছে, যার আওতায় বিশ্ববিদ্যালয়টি সরকারকে ২০০ মিলিয়ন ডলার পরিশোধ করবে। অভিযোগ ছিল, বিশ্ববিদ্যালয়টি ইসরায়েল-গাজা যুদ্ধের সময় antisemitism বা ইহুদি বিরোধিতার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি।

বিশ্ববিদ্যালয় ও হোয়াইট হাউজ উভয় পক্ষ থেকেই বুধবার এই নিষ্পত্তির বিষয়টি নিশ্চিত করা হয়। কোলম্বিয়ার তরফে জানানো হয়েছে, এই অর্থ তিন বছরের মধ্যে পরিশোধ করা হবে।

এই চুক্তির অংশ হিসেবে, যুক্তরাষ্ট্র সরকার মার্চে স্থগিত বা বাতিল করা ৪০০ মিলিয়ন ডলারের কিছু ফেডারেল অনুদান ফেরত দেবে।

কোলম্বিয়া ছিল সেই প্রথম বিশ্ববিদ্যালয়, যাকে ট্রাম্প প্রশাসন গাজা যুদ্ধ নিয়ে ক্যাম্পাসে ছাত্রদের বিক্ষোভ ও ইহুদি বিরোধিতার অভিযোগে লক্ষ্যবস্তু করেছিল। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়কে মার্চ মাসে হোয়াইট হাউজের একাধিক দাবি মেনে নিতে হয়।

যুক্তরাষ্ট্রের শিক্ষা সচিব লিন্ডা ম্যাকমাহন একে “বিশ্ববিদ্যালয়গুলোর জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ” বলে উল্লেখ করেছেন।

কোলম্বিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ক্লেয়ার শিপম্যান বলেন, “এই চুক্তি আমাদের জন্য এক গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা দীর্ঘকাল ধরে চলা সরকারি তদন্ত ও অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে হয়েছে।”

এই নিষ্পত্তি অনুযায়ী কোলম্বিয়া বিশ্ববিদ্যালয় বেশ কিছু সংস্কার বাস্তবায়ন করেছে, যার মধ্যে রয়েছে—

মিডল ইস্ট স্টাডিজ বিভাগের পুনর্গঠন

ক্যাম্পাসে বিশেষ নিরাপত্তা কর্মকর্তাদের নিয়োগ, যাদের গ্রেপ্তারসহ কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে

গাজা বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শাস্তি

বিক্ষোভে মুখোশ নিষিদ্ধ ও আইডি কার্ড বাধ্যতামূলক

ছাত্র সংগঠনগুলোর ওপর কড়া নজরদারি

ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এসব পরিবর্তনের পর অধিকাংশ অনুদান পুনরায় চালু করা হবে। পাশাপাশি, প্রশাসন ও বিশ্ববিদ্যালয় যৌথভাবে একজন নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগ করবে, যিনি এই চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ করবেন।

তবে কোলম্বিয়া স্পষ্ট করেছে যে এই নিষ্পত্তি কোনো ভুল স্বীকার নয়। প্রেসিডেন্ট শিপম্যান বলেন, “এই চুক্তি আমাদের স্বাধীনতা বজায় রেখেই করা হয়েছে এবং আমাদের গবেষণা কার্যক্রম যেন অব্যাহত থাকে সেটি নিশ্চিত করাই মূল লক্ষ্য।”

ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ৬০০টিরও বেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৪,০০০টির বেশি অনুদান বাতিল বা স্থগিত করেছে, যার মোট পরিমাণ প্রায় ৮ বিলিয়ন ডলার।

ট্রাম্প বুধবার তার Truth Social পোস্টে বলেন, “কোলম্বিয়া তাদের অযৌক্তিক DEI (diversity, equity, inclusion) নীতি বন্ধ করতে সম্মত হয়েছে এবং এখন থেকে শুধু মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করবে।”

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধেও একই রকম ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কোলম্বিয়ার পথ অনুসরণ করেনি। বরং প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। এই মামলার শুনানি ইতোমধ্যেই শুরু হয়েছে এবং এটিকে রাষ্ট্র বনাম দেশের সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ হিসেবে দেখা হচ্ছে।

শিক্ষা সচিব ম্যাকমাহন বলেন, “কোলম্বিয়ার সংস্কার উচ্চশিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন আনবে এবং দেশের জনগণের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত