আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

মিশিগানের ওয়ালমার্টে ছুরি হামলা, আহত অন্তত ১১ জন

মিশিগানের ওয়ালমার্টে ছুরি হামলা, আহত অন্তত ১১ জন

ছবিঃ এলএবাংলাটাইমস

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ট্র্যাভার্স সিটিতে অবস্থিত একটি ওয়ালমার্ট সুপারমার্কেটে ছুরি হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

৪২ বছর বয়সী এক সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, এটি একটি "মাল্টিপল স্ট্যাবিং ইনসিডেন্ট" (একাধিক ছুরিকাঘাতের ঘটনা) এবং তারা বিষয়টি তদন্ত করছে।

শেরিফ মাইকেল শে জানান, হামলাকারী একজন মিশিগান বাসিন্দা এবং সে একটি "ফোল্ডিং ছুরি জাতীয় অস্ত্র" ব্যবহার করেছে। তিনি এটিকে "একটি এলোমেলো ও উদ্দেশ্যহীন সহিংসতা" বলে উল্লেখ করেন।

ঘটনার সময় ওয়ালমার্টে থাকা সাধারণ মানুষও সাহসিকতার সঙ্গে এগিয়ে আসেন। তারা হামলাকারীকে ধরতে এবং আহতদের প্রাথমিক চিকিৎসায় সাহায্য করেন।

মুনসন মেডিকেল সেন্টার, যা কাছাকাছি অবস্থিত, জানিয়েছে তারা বর্তমানে ১১ জন আহতকে চিকিৎসা দিচ্ছে এবং হাসপাতালের জরুরি বিভাগ স্বাভাবিকের চেয়ে বেশি ব্যস্ত।

শনিবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর এবং ছয়জন সঙ্কটাপন্ন বলে জানানো হয়েছে।

এই ঘটনায় সহায়তা দিতে এফবিআই স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির উপপরিচালক ড্যান বংগিনো।

মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এক বিবৃতিতে বলেন, “এই ভয়াবহ ঘটনার খবর পেয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রেখেছি। আমাদের প্রার্থনা আহতদের এবং ট্র্যাভার্স সিটির পুরো সম্প্রদায়ের সঙ্গে যারা এই সহিংসতার শিকার হয়েছেন।”

উল্লেখ্য, ট্র্যাভার্স সিটি, মিশিগানের বৃহত্তম শহর ডেট্রয়েট থেকে প্রায় ২৫৫ মাইল (৪১০ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থিত।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনার পরপরই বিপুল সংখ্যক পুলিশ এবং অ্যাম্বুলেন্স ওয়ালমার্টের পার্কিং লটে অবস্থান নেয়। তদন্ত চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত