আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের অধিকাংশ Allianz Life গ্রাহকের তথ্য চুরি

সাইবার হামলায় যুক্তরাষ্ট্রের অধিকাংশ Allianz Life গ্রাহকের তথ্য চুরি

ছবিঃ এলএবাংলাটাইমস

জার্মানভিত্তিক বীমা প্রতিষ্ঠান Allianz Life Insurance Company of North America-এর ওপর সাইবার হামলায় উত্তর আমেরিকায় তাদের প্রায় ১.৪ মিলিয়ন গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির মূল প্রতিষ্ঠান Allianz SE।

১৬ জুলাই ২০২৫, একটি তৃতীয় পক্ষের ক্লাউড-ভিত্তিক CRM সিস্টেমে "একটি দূরভিসন্ধিমূলক হ্যাকার গোষ্ঠী" প্রবেশ করে এই তথ্য চুরি করে বলে বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে Allianz।

তারা আরও জানায়, হ্যাকাররা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কৌশল ব্যবহার করে Allianz Life-এর বেশিরভাগ গ্রাহক, আর্থিক পরামর্শদাতা, এবং কিছু কর্মচারীর ব্যক্তিগতভাবে সনাক্তযোগ্য তথ্য (Personally Identifiable Information - PII) চুরি করেছে।

এই ডেটা লঙ্ঘন শুধুমাত্র Allianz Life-এর ক্ষেত্রেই ঘটেছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

ঘটনার পর Allianz Life বিষয়টি মেইন রাজ্যের অ্যাটর্নি জেনারেলের অফিসে আইনি নথি হিসেবে উপস্থাপন করেছে। তবে তারা ঠিক কতজন গ্রাহক আক্রান্ত হয়েছেন, সে সংখ্যা প্রকাশ করেনি।

Allianz জানায়, ডেটা লঙ্ঘনের পর তারা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেছে, এবং FBI-কে বিষয়টি জানিয়েছে। এছাড়াও তারা জানায়, Allianz Life-এর মূল নেটওয়ার্ক বা নীতি প্রশাসন ব্যবস্থা (policy administration system)-এ কোনো অনুপ্রবেশ হয়নি বলেই প্রমাণ মিলেছে।

বিশ্বজুড়ে ১২৫ মিলিয়নেরও বেশি গ্রাহক থাকা Allianz জানায়, তারা আক্রান্ত গ্রাহকদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সাইবার অ্যাটাক বলতে বোঝানো হয়—যেখানে হ্যাকাররা কোনও ব্যবহারকারীকে প্রতারণা বা চাপ প্রয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিতে বাধ্য করে, যেমন—কোনও বিশ্বাসযোগ্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের ছদ্মবেশ ধারণ করে তথ্য হাতিয়ে নেওয়া।

এই ঘটনাটি আরও একবার প্রমাণ করল, বড় বড় প্রতিষ্ঠানগুলোকেও প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে এবং ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার দিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত