আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মার্কিন নাগরিকত্ব পরীক্ষা খুব সহজ? ট্রাম্প ফেরাচ্ছেন ২০২০ সালের কঠোর নিয়ম

মার্কিন নাগরিকত্ব পরীক্ষা খুব সহজ? ট্রাম্প ফেরাচ্ছেন ২০২০ সালের কঠোর নিয়ম

ছবিঃ এলএবাংলাটাইমস

নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS)-এর পরিচালক জোসেফ এডলো। তিনি বলেছেন, বর্তমান নাগরিকত্ব পরীক্ষা খুবই সহজ এবং মুখস্থ করে পাশ করা যায়। তাই ট্রাম্প প্রশাসন আবার ফিরিয়ে আনতে চায় ২০২০ সালের সংস্করণ—যা অনেক কঠোর ছিল।

কী এই নাগরিকত্ব পরীক্ষা?

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে হলে আবেদনকারীদের একটি প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যাকে বলে ন্যাচারালাইজেশন প্রক্রিয়া। প্রথমে সাবেক N-400 ফর্ম জমা দিতে হয়। এরপর আবেদনকারীদের ব্যাকগ্রাউন্ড চেক, নির্দিষ্ট সময় যুক্তরাষ্ট্রে বসবাসসহ কিছু শর্ত পূরণ করতে হয়। সবশেষে একটি সাক্ষাৎকারে অংশ নিতে হয়, যেখানে দুটি পরীক্ষা নেওয়া হয়—একটি ইংরেজি এবং অন্যটি সিভিকস টেস্ট।

USCIS ওয়েবসাইট অনুযায়ী, সিভিকস টেস্টে ১০০টির বেশি প্রশ্ন থাকে। কর্মকর্তারা ১০টি প্রশ্ন করেন, যার মধ্যে কমপক্ষে ৬টি সঠিক উত্তর দিতে হয়। তবে ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালে এই নিয়ম পাল্টে দেওয়া হয়েছিল। তখন ১২৮টি প্রশ্ন থেকে ২০টি জিজ্ঞেস করা হতো, এবং কমপক্ষে ১২টির সঠিক উত্তর দিতে হতো। এবার সেই কড়াকড়ি নিয়ম আবার ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছে ট্রাম্প প্রশাসন।

"আইনের চেতনার সঙ্গে মিল নেই"

পরিচালক এডলো মনে করেন, বর্তমান সহজ নিয়মটি আইনের চেতনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেন, নাগরিকত্ব পরীক্ষার মাধ্যমে আবেদনকারীর যুক্তরাষ্ট্র সম্পর্কে জ্ঞান, যুক্তরাষ্ট্রের ইতিহাস ও গণতান্ত্রিক কাঠামো বোঝার সক্ষমতা যাচাই হওয়া উচিত—যা সহজ প্রশ্নে বোঝা যায় না।

এর মাঝে পরিবর্তন আসছে H-1B ভিসা নীতিতেও

এই ঘটনার পাশাপাশি আরেকটি বড় পরিবর্তন আনার কথা বলেছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS)। তারা বলছে, এখন থেকে H-1B ভিসা শুধু উচ্চদক্ষতা সম্পন্ন পেশাজীবীদের জন্যই বরাদ্দ থাকবে, আর এন্ট্রি-লেভেল কাজের জন্য এই ভিসা আর পাওয়া যাবে না। এতে করে যুক্তরাষ্ট্রের স্নাতকরা চাকরির বাজারে বেশি সুযোগ পাবে, এবং বিদেশিদের কম মজুরিতে নিয়োগ দেওয়ার সুযোগ কমে যাবে।

তবে এই পরিবর্তন বিদেশি কর্মীদের জন্য "আমেরিকান ড্রিম"-এ বড় ধাক্কা হতে পারে। অনেকেই এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাস ও কর্মজীবনের সুযোগ পেতেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত