আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

“ড্রাইভার ছাড়াই টাকা আসবে” — উবার চালকের ৬ টেসলা কেনার পেছনের ভবিষ্যৎ পরিকল্পনা

“ড্রাইভার ছাড়াই টাকা আসবে” — উবার চালকের ৬ টেসলা কেনার পেছনের ভবিষ্যৎ পরিকল্পনা

ছবিঃ এলএবাংলাটাইমস

লাস ভেগাসে উবার চালক হিসেবে কাজ করা এক ব্যক্তি সম্প্রতি ভাইরাল হয়েছেন, যিনি কিনে ফেলেছেন ছয়টি টেসলা গাড়ি, সবগুলোতেই রয়েছে ফুল সেলফ-ড্রাইভিং প্রযুক্তি। তবে তাঁর লক্ষ্য শুধু উবার চালানো নয়—তিনি ভবিষ্যতে এই গাড়িগুলোর মাধ্যমে প্যাসিভ ইনকাম আয়ের স্বপ্ন দেখছেন।

TikTok ব্যবহারকারী @tesla.rob সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে এক যাত্রী জানতে চায়—কেন তিনি এতগুলো টেসলা গাড়ি কিনেছেন। উত্তরে রোব জানান, তিনি এগুলো এখন অন্য উবার চালকদের ভাড়ায় দেন, আর ভবিষ্যতে এগুলোকে রোবোট্যাক্সি নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

“হ্যাঁ, এটা আমার ছয় নম্বর টেসলা”

ভিডিওতে দেখা যায়, গাড়ির প্যানোরামিক ছাদসহ অভ্যন্তরের দৃশ্য, এবং পেছনের সিটে বসে থাকা যাত্রীদের সঙ্গে রোবের কথোপকথন। এক যাত্রী জানতে চান, “আপনি কি পাঁচ বছর ধরে টেসলা চালাচ্ছেন?” রোব জবাব দেন, “হ্যাঁ, এটা আমার ছয় নম্বর টেসলা।” যাত্রী বিস্মিত হয়ে বলেন, “ছয়টা?”, রোব বলেন, “হ্যাঁ।”

এরপর রোব ব্যাখ্যা দেন, “প্রথম ধাপ হচ্ছে আমি এগুলো এখন ভাড়ায় দেই অন্য উবার চালকদের কাছে। দ্বিতীয় ধাপটা হলো—যখন গাড়িগুলো নিজে নিজে চালাতে পারবে, তখন আমি এগুলোকে টেসলার রোবোট্যাক্সি নেটওয়ার্কে যুক্ত করব।”

কী এই টেসলা রোবোট্যাক্সি নেটওয়ার্ক?

২০২৫ সালে টেসলা অস্টিন, টেক্সাসে রোবোট্যাক্সি চালু করেছে। বর্তমানে সেখানে টেসলার নিজস্ব ২০টি Model Y গাড়ি $4.20 ডলারে রাইড দিচ্ছে, সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। তবে এখনো প্রতিটি গাড়িতে একজন “তত্ত্বাবধায়ক” চালক বসানো থাকে।

ইলন মাস্ক বলেছেন, ২০২৬ সাল নাগাদ এই রোবোট্যাক্সি ভাড়ায় দেওয়ার সুযোগ পাবেন সাধারণ টেসলা মালিকরাও। রোব জানান, তখন যারা একাধিক টেসলা কিনে রেখেছেন, তারা গাড়ি চালাতে না গিয়েও আয় করতে পারবেন।

কী এই টেসলা রোবোট্যাক্সি নেটওয়ার্ক?

২০২৫ সালে টেসলা অস্টিন, টেক্সাসে রোবোট্যাক্সি চালু করেছে। বর্তমানে সেখানে টেসলার নিজস্ব ২০টি Model Y গাড়ি $4.20 ডলারে রাইড দিচ্ছে, সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত। তবে এখনো প্রতিটি গাড়িতে একজন “তত্ত্বাবধায়ক” চালক বসানো থাকে।

ইলন মাস্ক বলেছেন, ২০২৬ সাল নাগাদ এই রোবোট্যাক্সি ভাড়ায় দেওয়ার সুযোগ পাবেন সাধারণ টেসলা মালিকরাও। রোব জানান, তখন যারা একাধিক টেসলা কিনে রেখেছেন, তারা গাড়ি চালাতে না গিয়েও আয় করতে পারবেন।

গাড়ি ফাইনান্স করা আরেক ব্যবসায়িক কৌশল

যাত্রী যখন জানতে চান—এতগুলো গাড়ি কীভাবে কিনেছেন, রোব বলেন, তিনি এক দিনের মধ্যেই শেষ টেসলাটি কিনেছেন, যার মূল্য ছিল $৫৮,০০০। তিনি মাত্র $৫,০০০ ডাউন পেমেন্ট দিয়ে ১.৯৯% সুদে লোন পেয়েছেন। এতে যাত্রী মজা করে বলেন, “তুমি তো মূলত ফ্রি মানি প্রিন্ট করছ!”

রোব সম্মতি জানান এবং বলেন, তিনি যদি আরও লোন পেতেন, তবে আরও গাড়ি কিনতেন।

“৯৫% থেকে ১০০% সময় আমি ফুল-সেলফ ড্রাইভিং ব্যবহার করি”

রোবের মতে, তিনি নিজে টেসলা চালানোর সময়ও প্রায় সবসময় ফুল-সেলফ ড্রাইভিং ব্যবহার করেন। তিনি বলেন, “আমি শুধু গাড়িতে থাকি নজরদারি করতে। মাঝে মাঝে পার্কিং গ্যারেজ বা জটিল রাস্তায় সামান্য সাহায্য করতে হয়।”

তিনি আরও জানান, যাঁরা তাঁর গাড়ি ভাড়া নেন, তাঁরাও ফুল সেলফ ড্রাইভিং ফিচার ব্যবহার করেন।

রোবোট্যাক্সি কি সব আবহাওয়ায় কাজ করবে?

যাত্রী যখন জানতে চান খারাপ আবহাওয়ায় কী হবে, রোব বলেন, এই প্রযুক্তি একজন মানুষের মতোই সতর্কভাবে চালায়। বৃষ্টি বা ঝড় হলে, গাড়ি গতি কমিয়ে এবং সতর্কতা নিয়ে চলে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত