আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইটে প্রচণ্ড টার্বুলেন্স: আহত ২৫ যাত্রী, জরুরি অবতরণ

ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইটে প্রচণ্ড টার্বুলেন্স: আহত ২৫ যাত্রী, জরুরি অবতরণ

ছবিঃ এলএবাংলাটাইমস

একটি ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইটে ভয়াবহ টার্বুলেন্সের কারণে ২৫ জন যাত্রী আহত হয়েছেন এবং বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে।

বুধবার স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিট) আমেরিকার সল্ট লেক সিটি বিমানবন্দর থেকে আমস্টারডামের উদ্দেশ্যে রওনা দেয় ডেল্টার ফ্লাইট ৫৬। কিন্তু উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিট) এটি মিনিয়াপোলিস-সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

বিমানটি যখন মিনিয়াপোলিসে অবতরণ করে, তখন চিকিৎসা দল যাত্রী ও ক্রুদের স্বাস্থ্য পরীক্ষা করে। আহতদের মধ্যে ২৫ জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

ডেল্টা একটি বিবৃতিতে জানায়, তারা যাত্রীদের তাৎক্ষণিক প্রয়োজনীয়তা পূরণে কাজ করছে।

এয়ারবাস A330-900 মডেলের এই বিমানে মোট ২৭৫ জন যাত্রী ও ১৩ জন ক্রু সদস্য ছিলেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) অনুযায়ী, ২০০৯ সাল থেকে টার্বুলেন্সজনিত কারণে ২০৭টি গুরুতর আহতের ঘটনা ঘটেছে, যেখানে আক্রান্ত ব্যক্তিদের ৪৮ ঘণ্টার বেশি সময় হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে।

বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতিবছর ৩৫ মিলিয়নের বেশি ফ্লাইটের মধ্যে প্রায় ৫,০০০টি ফ্লাইটে মারাত্মক বা তদূর্ধ্ব টার্বুলেন্সের ঘটনা ঘটে।

Severe turbulence বলতে বোঝানো হয় এমন পরিস্থিতিকে, যেখানে বিমানের ওপর-নিচে চলাচল ১.৫g-ফোর্সের বেশি চাপ সৃষ্টি করে শরীরে—এমন যে আপনি যদি সিটবেল্ট না পরেন, তাহলে আসন ছেড়ে উপরে উঠে যেতে পারেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত