আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

মন্টানার বারে গুলিবর্ষণে ৪ জন নিহত, হামলাকারী পলাতক

মন্টানার বারে গুলিবর্ষণে ৪ জন নিহত, হামলাকারী পলাতক

ছবিঃ এলএবাংলাটাইমস

মন্টানা অঙ্গরাজ্যের অনাকন্ডা শহরের একটি বারে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় চারজন নিহত হয়েছেন। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছেন বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে অনাকন্ডার ঐতিহ্যবাহী দ্য আওল বার-এ। মন্টানা ডিভিশন অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন এবং ইউএস পার্টনার সিবিএস সূত্রে বিবিসি এই তথ্য জানায়।

মার্কিন অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক নিয়ন্ত্রণ ব্যুরো (ATF) নিশ্চিত করেছে, তারা ঘটনাস্থলে দ্রুত সাড়া দিয়েছে। একাধিক ব্যক্তি গুলিতে আহত বা নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়।

সন্দেহভাজন ব্যক্তি মাইকেল পল ব্রাউন (Michael Paul Brown) হিসেবে শনাক্ত হয়েছেন। অনাকন্ডা-ডিয়ার লজ কাউন্টি ল এনফোর্সমেন্ট সেন্টার এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, তিনি "সশস্ত্র ও বিপজ্জনক" এবং তাকে দেখলে কেউ যেন ঘনিষ্ঠ না হন। যেকোনো তথ্য থাকলে ৯১১-এ যোগাযোগ করতে বলা হয়েছে।

প্রতিবেশী গ্রানাইট কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, হামলাকারীর পরনে টাই-ডাই করা শার্ট, নীল জিন্স ও কমলা রঙের ব্যান্ডানা ছিল। তার বাসা SWAT টিম দিয়ে তল্লাশি করে নিরাপদ ঘোষণা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধ, ঘরে অবস্থান করুন এবং দরজা-জানালা লক করে রাখুন।

মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফর্টে এক বিবৃতিতে বলেন, “এই হৃদয়বিদারক ঘটনায় আমি ও আমার স্ত্রী সুজান প্রার্থনা করছি নিহতদের জন্য, তাদের পরিবারের জন্য এবং সাহসী পুলিশ সদস্যদের জন্য যাঁরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

এফবিআই ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং তদন্তে সহায়তা করছে। মন্টানার সিনেটর স্টিভ ডেইনস স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশ ড্রোন দিয়ে এই "বৃহৎ ম্যানহান্ট" পরিচালনা করছে।

অনাকন্ডা শহরটি এক সময়ের তামা পরিশোধন কেন্দ্র ছিল এবং এর জনসংখ্যা প্রায় ১০ হাজার। শহরের ঐতিহ্যবাহী দ্য আওল বার ১৮৯৩ সালে স্থাপিত হয়, যা মূলত কপার কারখানার শ্রমিকদের সেবা দেওয়ার জন্য তৈরি হয়েছিল। এটি অনাকন্ডার গুসটাউন নামে পরিচিত একটি এলাকায় অবস্থিত।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত