আপডেট :

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

        ক্যালিফোর্নিয়ায় বড় ভূমিকম্পের আশঙ্কা, এক হাজার বছরের মধ্যে সর্বোচ্চ চাপে সান আন্দ্রেয়াস ফল্ট

        স্ট্যানফোর্ড সমাবর্তনে সুন্দর পিচাইয়ের বক্তব্য চলাকালে শিক্ষার্থীদের ওয়াকআউট

        ট্রাম্পের সমালোচক হওয়ায় তদন্তের অভিযোগ নিউসমের, নজরে স্ত্রী ও সাবেক সহযোগীরা

        ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

        অরেঞ্জ কাউন্টিতে সপ্তাহজুড়ে উচ্চ ঢেউ ও বিপজ্জনক সাগরস্রোতের সতর্কতা

        ক্যালিফোর্নিয়ার সৈকতে ঘুমিয়ে থাকা দুই নারী সাগরে ভেসে গেলেন, একজনের মৃত্যু

        নিকসের ঐতিহাসিক শিরোপা জয়ের উল্লাসে নিউইয়র্কে বিশৃঙ্খলা, গুলিতে কিশোর আহত

        যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ জন নিহত

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে স্বস্তি মিলবে কি লেবাননের? রয়ে গেছে অনিশ্চয়তা

        হোয়াইট হাউসের লনে ইউএফসি লড়াই আয়োজন করলেন ট্রাম্প

        যৌন নির্যাতন মামলার ক্ষতিপূরণ বিতরণ স্থগিতের আবেদন লস এঞ্জেলেস কাউন্টি ডিএর

        ওয়েস্ট হলিউডের জনপ্রিয় বারে আকস্মিক উপস্থিতি কমলা হ্যারিসের

মন্টানার বারে গুলিবর্ষণ: চারজনকে হত্যা করে পলাতক সাবেক সেনা, উদ্ধার হলো পালানোর গাড়ি

মন্টানার বারে গুলিবর্ষণ: চারজনকে হত্যা করে পলাতক সাবেক সেনা, উদ্ধার হলো পালানোর গাড়ি

ছবিঃ এলএবাংলাটাইমস

মন্টানা অঙ্গরাজ্যের আনাকোন্ডা শহরে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে শহরের ‘দ্য আউল বার’-এ ঢুকে এক সাবেক সেনা চারজনকে গুলি করে হত্যা করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এখনও পলাতক থাকলেও, সে যে গাড়ি ব্যবহার করে পালিয়েছিল, সেটি উদ্ধার করা হয়েছে।

মন্টানা ডিভিশন অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন জানায়, শুক্রবার সকাল ১০:৩০টার দিকে আনাকোন্ডার ‘দ্য আউল বার’-এ গুলির ঘটনাটি ঘটে। সন্দেহভাজন হামলাকারীর নাম মাইকেল পল ব্রাউন, যিনি বারটির পাশের বাড়িতেই থাকতেন। আনাকোন্ডা-ডিয়ার লজ কাউন্টি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ তাকে “সশস্ত্র এবং বিপজ্জনক” হিসেবে ঘোষণা করেছে।

ঘটনার পরপরই মাইকেল ব্রাউন একটি সাদা ফোর্ড-১৫০ পিকআপ ট্রাক করে পালিয়ে যান, যা পরে পুলিশ উদ্ধার করে। তবে তার কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। তাকে শেষবার দেখা গেছে শর্টস পরা, খালি পায়ে এবং জামা ছাড়া অবস্থায় পাথরের দেয়ালের পাশে হেঁটে যেতে, এমন একটি সিসিটিভি ছবি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বারটির মালিক ডেভিড গার্ডার, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, জানিয়েছেন, "সে ওই বারে থাকা সবাইকে চিনত। আমার মনে হয়, হঠাৎ করেই সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং এই কাজ করে বসে।"

যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রুথ ক্যাটস্রো জানান, মাইকেল ব্রাউন ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সেনাবাহিনীতে একজন আর্মার ক্রুম্যান হিসেবে কর্মরত ছিলেন এবং ২০০৪-০৫ সালে ইরাকে মোতায়েন ছিলেন।

ঘটনার পর আইনপ্রয়োগকারী সংস্থাগুলো শহরের পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার এবং দরজা-জানালা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘটনার তদন্তে FBI এবং ATF (ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস) একযোগে কাজ করছে। পুলিশ জানায়, নিহতদের শনাক্ত করা হয়েছে, তবে পরিবারের অনুমতি না পাওয়া পর্যন্ত তাদের নাম প্রকাশ করা হবে না।

ঘটনার প্রেক্ষিতে স্থানীয় অনেক ব্যবসা প্রতিষ্ঠান দিনভর বন্ধ থাকে। কাছাকাছি একটি রেস্তোরাঁর বারটেন্ডার কেলি ডেরিও বলেন, “পুলিশ আমার এক বন্ধুর বাসায় গিয়ে জানালার কাছে না যাওয়ার এবং দরজা বন্ধ রাখার অনুরোধ করেছে।”

গ্রানাইট কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, প্রাথমিকভাবে সন্দেহভাজনের পরনে ছিল টাই-ডাই শার্ট, নীল জিন্স ও কমলা রঙের ব্যান্ডানা। পরে তার আনাকোন্ডার বাসায় SWAT টিম অভিযান চালিয়ে জায়গাটি ক্লিয়ার করে।

আনাকোন্ডা শহরটি এক সময়ের তামার গলনকেন্দ্র ছিল এবং বর্তমানে সেখানে প্রায় ১০,০০০ মানুষের বাস। শহরটি বোজম্যান থেকে প্রায় ১৭৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

মন্টানা গভর্নর গ্রেগ জিয়ানফোর্টে এই ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, “আমার স্ত্রী সুসান এবং আমি নিহতদের আত্মীয়স্বজন এবং সাহসী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য প্রার্থনা করছি।”

মন্টানা সিনেটর স্টিভ ডেইন্স জানান, সন্দেহভাজনকে ধরতে ড্রোনসহ একটি বিশাল অভিযানের ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১৮৯৩ সালে তৈরি ‘দ্য আউল বার’ মূলত আনাকোন্ডার তামা কারখানার শ্রমিকদের জন্য নির্মিত হয়েছিল এবং এটি শহরের গুসটাউন পাড়ায় অবস্থিত।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত