আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

টেনেসিতে সরকারি কর্মকর্তাদের হত্যার হুমকি: গ্রেপ্তারের সময় ১৪টি বিস্ফোরক উদ্ধার

টেনেসিতে সরকারি কর্মকর্তাদের হত্যার হুমকি: গ্রেপ্তারের সময় ১৪টি বিস্ফোরক উদ্ধার

ছবিঃ এলএবাংলাটাইমস

টেনেসির ওল্ড ফোর্ট এলাকায় ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করতে গিয়ে তার বাড়ি থেকে ১৪টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার চাটানুগার প্রায় ৪৫ মাইল পূর্বে অবস্থিত ওই শহরে একাধিক হুমকির অভিযোগে ওয়ারেন্ট নিয়ে অভিযান চালায় পোল্ক কাউন্টি শেরিফের দপ্তর।

গ্রেপ্তারের সময় অভিযুক্ত ব্যক্তি বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেন বলে জানায় পুলিশ। তাকে যখন শয়নকক্ষে আটক করা হয়, তখন কর্মকর্তারা সেখানে কিছু "ধোঁয়া উঠছে" দেখতে পান। সন্দেহজনক পরিস্থিতি দেখে তারা বাড়িটি দ্রুত খালি করে দেন। পরে এ.টি.এফ (অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ব্যুরো) এবং বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে এসে ১৪টি আইইডি উদ্ধার করে।

অভিযুক্তের বিরুদ্ধে প্রথম ডিগ্রির ১১টি হত্যাচেষ্টার অভিযোগ, ১৪টি নিষিদ্ধ অস্ত্র রাখার অভিযোগ এবং বিস্ফোরক তৈরির উপাদান রাখার একটি অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি পোল্ক কাউন্টি জেলে আটক রয়েছেন। তাকে আইনি সহায়তা দেওয়ার জন্য কোনো আইনজীবী নিযুক্ত হয়েছেন কি না, সে বিষয়ে জেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।

পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যার হুমকি দেওয়ার সক্রিয় ওয়ারেন্ট ছিল। যদিও কোনো বিস্ফোরণ ঘটেনি, তবে ঘটনাটি ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চাটানুগা পুলিশের জনসংযোগ পরিচালক এলিসা মাইজাল জানান, "কোনো ডিভাইস বিস্ফোরিত হয়নি।"

তবে হুমকি কখন এবং কী ধরনের ছিল, সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি। এফবিআই, এ.টি.এফ এবং পোল্ক কাউন্টি শেরিফ দপ্তর বিষয়টি নিয়ে তদন্ত করছে। শেরিফ দপ্তর জানিয়েছে, আপাতত তারা গণমাধ্যমে আর কোনো মন্তব্য করতে পারছে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত