আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

নতুন রিডিস্ট্রিক্টিং মানচিত্রে বাধা দিতে টেক্সাস ছেড়েছেন ডেমোক্র্যাটরা

নতুন রিডিস্ট্রিক্টিং মানচিত্রে বাধা দিতে টেক্সাস ছেড়েছেন ডেমোক্র্যাটরা

ছবিঃ এলএবাংলাটাইমস

টেক্সাস অঙ্গরাজ্যে রিপাবলিকানদের প্রস্তাবিত একটি নতুন কংগ্রেসনাল রিডিস্ট্রিক্টিং (নতুনভাবে ভোট এলাকার সীমা নির্ধারণ) মানচিত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ৫১ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতা অঙ্গরাজ্য ছেড়ে ইলিনয়েসে পাড়ি দিয়েছেন। তাদের এই পদক্ষেপের ফলে টেক্সাস আইনসভায় কোরাম গঠন অসম্ভব হয়ে পড়েছে, ফলে বিলটি পাশ করানো আপাতত বন্ধ রয়েছে।

এই রিডিস্ট্রিক্টিং পরিকল্পনায় ডোনাল্ড ট্রাম্পের সমর্থন রয়েছে এবং এটি রিপাবলিকানদের জন্য পাঁচটি নতুন সুবিধাজনক আসন তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে টেক্সাসে রিপাবলিকানরা ৩৮টির মধ্যে ২৫টি কংগ্রেসনাল আসন দখলে রেখেছে। নতুন মানচিত্রে সেই সংখ্যা বাড়িয়ে ৩০-এ নেওয়ার চেষ্টা চলছে।

আইন অনুযায়ী, টেক্সাসের ১৫০ সদস্য বিশিষ্ট আইনসভায় কোরাম গঠনে দুই-তৃতীয়াংশ সদস্যের উপস্থিতি প্রয়োজন। কিন্তু ডেমোক্র্যাটরা পালিয়ে যাওয়ায় ভোট গ্রহণ বন্ধ হয়ে গেছে। তাঁরা জানিয়েছেন, টেক্সাসের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটের আহ্বানে ডাকা বিশেষ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তাঁরা ফিরে আসবেন না। এই অধিবেশনে রিডিস্ট্রিক্টিংয়ের পাশাপাশি সাম্প্রতিক বন্যা-দুর্যোগের ত্রাণ এবং গাঁজার সক্রিয় উপাদান THC নিষিদ্ধের উদ্যোগও রয়েছে।

পালিয়ে যাওয়া প্রত্যেক আইনপ্রণেতাকে প্রতিদিনের জন্য ৫০০ ডলার করে জরিমানা করার হুমকি দেওয়া হয়েছে। রিপাবলিকান অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন এক্স (পূর্বে টুইটার) -এ বলেছেন, “আইনের ঊর্ধ্বে যারা ভাবছে, তাদের খুঁজে বের করে ধরে আনতে আমাদের হাতে থাকা সব অস্ত্র ব্যবহার করা হবে।”

টেক্সাস হাউজের ডেমোক্র্যাট নেতা জিন উ বলেন, “আমরা দায়িত্ব থেকে পালাচ্ছি না, বরং এমন এক পক্ষপাতদুষ্ট ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান নিচ্ছি, যারা জনগণের কথা শুনতে চায় না।”

তবে ডেমোক্র্যাটরা অন্যান্য অঙ্গরাজ্যে নিজেরাও একই রকম পার্টিজান মানচিত্র তৈরি করেছে, যেমন—ইলিনয়েস, নিউ মেক্সিকো ও নেভাডায়। প্রিন্সটন গেরিম্যান্ডারিং প্রকল্প ইলিনয়েসের সাম্প্রতিক মানচিত্রকে ‘F’ গ্রেড দিয়েছে এর রাজনৈতিক পক্ষপাতদুষ্টতার কারণে। অন্যদিকে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, কলোরাডো ও ওয়াশিংটনের মতো রাজ্যে রিডিস্ট্রিক্টিং নিরপেক্ষ কমিশনের মাধ্যমে পরিচালিত হয়।

প্রস্তাবিত নতুন মানচিত্রে রিও গ্র্যান্ড ভ্যালি ও রাজধানী অস্টিনের দুটি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত এলাকা একত্র করে নতুন আসন গঠনের কথা বলা হয়েছে। উত্তর টেক্সাসে ডেমোক্র্যাট প্রতিনিধি জুলি জনসনের আসনের আওতা বাড়িয়ে গ্রামীণ রিপাবলিকান এলাকা সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। একইসাথে হিউস্টনের চারটি আসনের সীমানা বদলের কথা বলা হয়েছে, যার মধ্যে একটি ডেমোক্র্যাট কংগ্রেসম্যান আল গ্রিনের।

বিলটির প্রধান প্রস্তাবক রিপাবলিকান আইনপ্রণেতা টড হান্টার বলেন, “এটি টেক্সাসের জন্য একটি ভালো পরিকল্পনা।”

উল্লেখ্য, এটি ২০০৩ ও ২০২১ সালের পর তৃতীয়বার, যখন ডেমোক্র্যাটরা কোরাম ভেঙে আইনসভা থেকে বের হয়ে গেছেন। ২০২১ সালে তাঁরা ওয়াশিংটন ডিসিতে গিয়ে ভোটাধিকার সীমিত করার বিল আটকে দেওয়ার চেষ্টা করেছিলেন, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

সাধারণত, প্রতি দশ বছরে একবার যুক্তরাষ্ট্রে জনগণনা (সেনসাস) অনুযায়ী ভোট এলাকার সীমানা নির্ধারণ করা হয়। ২০২০ সালের সেনসাসের ভিত্তিতে এই মানচিত্র পরিবর্তন হলেও দশকের মাঝপথে রিডিস্ট্রিক্টিং একটি ব্যতিক্রমী ঘটনা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত