আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

মার্কিন ভিসায় ১৫,০০০ ডলার জামানত চেয়ে নতুন পরিকল্পনা: পর্যটক ও ব্যবসায়ীদের জন্য পরীক্ষামূলক কর্মসূচি চালু

মার্কিন ভিসায় ১৫,০০০ ডলার জামানত চেয়ে নতুন পরিকল্পনা: পর্যটক ও ব্যবসায়ীদের জন্য পরীক্ষামূলক কর্মসূচি চালু

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্র সরকার বিদেশি নাগরিকদের কাছ থেকে ভিসা নেওয়ার সময় ১৫,০০০ ডলার (প্রায় ১১,৩০০ পাউন্ড) পর্যন্ত জামানত দাবি করতে পারে — এমন একটি ১২ মাসব্যাপী পরীক্ষামূলক কর্মসূচি চালু করেছে দেশটির পররাষ্ট্র দফতর।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পদক্ষেপটি মূলত যেসব দেশের নাগরিকেরা যুক্তরাষ্ট্রে গিয়ে ভিসার সময়সীমা পেরিয়ে থাকেন বা যেসব দেশের তথ্য যাচাই এবং স্ক্রিনিং ব্যবস্থা দুর্বল — তাদের নিয়ন্ত্রণ করতেই নেওয়া হচ্ছে। তবে কোন কোন দেশ এই কর্মসূচির আওতায় পড়বে, সেটি বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসন রোধের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই ট্রাম্প এই বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেন।

পররাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয় “যেসব দেশের নাগরিকদের ভিসা অতিরিক্ত সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থানের হার বেশি, অথবা যেসব দেশের নাগরিকদের তথ্য যাচাই ও স্ক্রিনিং দুর্বল, কিংবা যেসব দেশ নাগরিকত্বের বিনিময়ে বিনিয়োগের সুযোগ দেয় (যার জন্য আবাসিক শর্ত নেই), সেইসব দেশের নাগরিকরা এই পরীক্ষামূলক কর্মসূচির আওতায় পড়তে পারেন। এক্ষেত্রে মার্কিন কনসুলার অফিসাররা সর্বোচ্চ ১৫,০০০ ডলারের জামানত দাবি করতে পারবেন, যা ভিসা প্রদানের পূর্বশর্ত হিসেবে বিবেচিত হবে।”

ট্রাম্প প্রশাসন জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থানরত কিছু দেশের মানবিক কর্মসূচি বাতিল করেছে। একইসঙ্গে ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং আরও সাতটি দেশের ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এছাড়া, শত শত আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে এবং অনেককে কলেজ ক্যাম্পাস থেকেই বিনা নোটিশে আটক করা হয়েছে বলে জানিয়েছে অভিবাসন আইনজীবীরা। এদের মধ্যে অনেকেই প্রো-প্যালেস্টাইন কার্যক্রমে জড়িত ছিলেন বলে জানা গেছে।

তবে কিছু ভিসা বাতিলের ঘটনা ঘটেছে খুবই সাধারণ অপরাধ, যেমন ট্রাফিক আইন লঙ্ঘন বা হালকা অপরাধমূলক রেকর্ড থাকার কারণেও — যা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত